'একবার এর পিছনে লাগা...নারদার চোর', সৌগত রায়কে বেলাগাম আক্রমণ আরেক সাংসদ কল্যাণের
Kalyan Banerjee: তৃণমূলের ঘরে বিদ্রোহ! নারদা ইস্যু তুলে সৌগত রায়কে বেলাগাম আক্রমণ শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। এমনকী চোর বলেও সরাসরি তোপ। সম্প্রতি নির্বাচন কমিশনের দফতরে একটি ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে তৃণমূলের সংসদীয় দলের মধ্যে সংঘাত চরমে ওঠে। আর এই ইস্যুতে নাম না করে এক মহিলা সাংসদকেও তীব্র আক্রমণ শানান কল্যাণ বন্দ্যোপাধ্যায়এক্স। আর তা বলতে গিয়ে দমদমের তৃণমূল সাংসদকে চোর বলে বেলাগাম আক্রমন।
বলেন, উনি তো নারদার চোর। টাকা তো নিয়েছিলেন। ওনার জন্য তৃণমূলের ভাবমূর্তি অনেক ক্ষতি হয়েছে। এমনকী সরাসরি চরিত্র নিয়ে দলের সাংসদের বিরুদ্ধে বিস্ফোরক কল্যান। আর তা নিয়ে উত্তাল রাজ্য-রাজনীতি। কড়া ভাষায় শাসকদল তৃণমূলকে আক্রমন শানাতে শুরু করেছে বিরোধীরা।

Kalyan Banerjee: সৌগতকে বেনজির আক্রমণ
একটা সময় নারদার ভিডিও ঘিরে তোলাপাড় হয় বাংলার রাজনীতি। যেখানে সৌগত রায় সহ তৃণমূলের একাধিক নেতা-মন্ত্রীকে লুকানো ক্যামেরার আড়ালে টাকা নিতে দেখা যায়। আর সেই ঘটনাকে ফের একবার তুলে ধরে দলের সাংসদকে আক্রমন শানালেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ।
তিনি বলেন, দিদি (পড়ুন-মমতা বন্দ্যোপাধ্যায়) যা বলেন তাই হয়। আর যা বলতে বলেছিলেন তাই বলেছি। সৌগত রায়কে বলতে হবে কীভাবে আমি দলের ভাবমূর্তি নষ্ট হল। সৌগত রায়ের জন্য তো দলের ভাবমূর্তি বারবার নষ্ট হয়েছে। নারদার টাকা খাওয়ার সময়েও দলের ভাবমুর্তি নষ্ট হয়।
তাঁর কথায়, ২০১৭-১৮ নারদা স্টিং অপারেশনে যে সমস্ত সাংসদদের দেখা গিয়েছিল কাউকে দেখা যেত না পার্লামেন্টে। চোর চোর স্লোগান উঠলেই পালিয়ে যেত। সেই সময় গোটা পরিস্থিতি কীভাবে সামাল দিতে হয়েছে তা সরাসরি সাংবাদিক বৈঠকে তুলে ধরেন তৃণমূল সাংসদ। এমনকি চরিত্র নিয়েও সরাসরি নাম ধরে আক্রমন শানান।
বলেন, সৌগত রায়ের ক্যারেটার ঠিক নেই। কখনও এদিকে এক কথা বলে আবার কখনও অন্যদিকে আরেক কথা। এর পিছনে লাগা আবার অন্য পিছনে। কোনও দিন সৌগত রায় আমাকে পছন্দ করেনি। ওনারা কংগ্রেসের সময় প্রিয়রঞ্জন দাসমুন্সির লোক বলেও আক্রমণ শানান।
বলেন, এরা সবাই প্রিয়রঞ্জন দাসমুন্সির লোক ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগাল দিলে এদের গায়ে লাগে না। প্রিয়রঞ্জনদের বললেই চিৎকার করবে। টাকা তো নিয়েছে। নারদার চোর বলে তোপ শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। পাল্টা তাঁকে আক্রমণ শানিয়েছেন সৌগত রায়ও। এক সংবাদমাধ্যকে জানিয়েছেন, উনি ভদ্রতার সীমা ছাড়িয়ে গিয়েছেন।












Click it and Unblock the Notifications