মোদীর পাশে সহাস্য তৃণমূল সাংসদ! জল্পনার মধ্যেই অবস্থান স্পষ্ট করলেন কল্যাণ
নির্বাচন কমিশনে যাওয়ার কর্মসূচিতে যোগ দেননি তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তবে দিল্লিতেই তিনি ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশে। যা নিয়ে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে যায়। কল্যাণের দলবদলের সম্ভাবনা নিয়েও জল্পনা বাড়তে থাকে। এই অবস্থায় নিজের অবস্থান স্পষ্ট করলেন শ্রীরামপুরের সাংসদ।
সম্প্রতি লোকসভায় তৃণমূলের চিফ হুইপের পদ থেকে ইস্তফা দেন কল্যাণ। কৃষ্ণনগরের তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রর সঙ্গে তাঁর সম্পর্ক তলানিতে। একে অপরকে নিশানাও করেছেন তাঁরা। লোকসভায় তৃণমূলের দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের আগেই কল্যাণ পদত্যাগ করেন। তা গৃহীত হয়। দায়িত্ব পান কাকলি ঘোষ দস্তিদার, দায়িত্ব বাড়ে শতাব্দী রায়ের। তারপরেও তাঁর সঙ্গে বৈঠক করেন অভিষেক। সেই বৈঠক সদর্থক বলেও জানা যায়। এর মধ্যেই মোদীর পাশে কল্যাণের সহাস্য উপস্থিতি নিয়ে চর্চা শুরু হয়। গতকাল সমস্ত বিরোধী দলের সাংসদরা এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনে মিছিলের কর্মসূচি নিয়েছিলেন। তাতে মহুয়া থাকলেও ছিলেন না কল্যাণ। জানা গিয়েছে, গতকালের অনুষ্ঠানে তাঁর পাশে দাঁড়াতে কল্যাণকে বলেন প্রধানমন্ত্রী। হাসিমুখে সেই কথা রাখেন কল্যাণ। গতকাল অবশ্য তিনি প্রকাশ্যে কিছু বলেননি।

আজ ফেসবুকে কল্যাণ লেখেন, "আমি সংসদীয় ভবন কমিটির সদস্য গত ২০১৪ সাল থেকে। আমাদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে ( অধিকাংশ প্রস্তাব আমার ছিল) বাবা খড়গ সিং মার্গে নব নির্বাচিত সাংসদদের জন্য ১৮৪টি ফ্ল্যাট নির্মিত হয়, কারণ তাঁদের বসবাসের জন্য বাংলো সংখ্যায় অনেক কম ছিল। কাজটি খুব সহজ ছিল না, অনেক পরিশ্রমের পরে কাজটি সম্পন্ন হয়েছে এবং গতকাল তার উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। সকাল ১০টায় এই উদ্বোধন অনুষ্ঠান হয় এবং ১০.৩০ টায় আমি অনুষ্ঠান স্থল থেকে সুপ্রিম কোর্টে যাই, যেখানে আমাদের দল SIR-কে চ্যালেঞ্জ করে যে মামলা করেছে তার সওয়াল করি এবং দ্বিতীয় গুরুত্বপূর্ণ যে কেসটি ছিল সেটি OBC সংক্রান্ত। এই দুটি মামলার কারণে নির্বাচন কমিশনের সামনে SIR-এর বিরুদ্ধে ধর্নায় অনুপস্থিত ছিলাম।"
কল্যাণ আরও লিখেছেন, "যদিও আমার অনুপস্থিতির কারণ ব্যাখ্যা করতে আমি দায়বদ্ধ নই, তাও আমি জানি আমার বিরোধী এমন অনেকে আছেন যাঁরা অপেক্ষায় থাকেন সমালোচনায় বিদ্ধ করবেন বলে। তাঁদের উদ্দেশে বলি গত নির্বাচনে আপনাদের হাজার প্রচেষ্টার পরেও গণ দেবতাদের এবং মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে আমি এক লক্ষ পঁচাত্তর হাজার ভোটে বিজয়ী হয়েছি। আমার দৃঢ় বিশ্বাস, সততা এবং আন্তরিকতা বর্তমান। ঈশ্বর এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমার আনুগত্য প্রশ্নাতীত এবং তা আজীবন একই থাকবে।"
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
ভোটের আগে তালিকা সংশোধনে তৎপরতা, সপ্তম অতিরিক্ত তালিকা প্রকাশ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications