জাতীয় দল তৈরির সম্ভাবনা, এইচডি কুমারস্বামাীর সঙ্গে বৈঠক তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের
জাতীয় দল তৈরির সম্ভাবনা, এইচডি কুমারস্বামাীর সঙ্গে বৈঠক তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের
তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও জনতা দল সেকুলারের নেতা এইচডি কুমারস্বামীর সঙ্গে রবিবার বৈঠক করবেন বলে জানা গিয়েছে। লোকসভা নির্বাচন ২০২৪ কে সামনে রেখে কে চন্দ্রশেখর রাও একটি জাতীয় দল তৈরির পরিকল্পনা করছেন বলে জানা গিয়েছে। এই বিষয়েই এইচডি কুমারস্বামীর সঙ্গে বৈঠক করবেন বলে রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন।

জাতীয় স্তরের দল তৈরির চেষ্টা
২০২৪ সালের লোকসভা নির্বাচন যত এগোচ্ছে, বিরোধী জোট নিয়ে একাধিক জল্পনা তৈরি হচ্ছে। সেই জল্পনার পারদ বাড়িয়ে কেসিআর জাতীয় স্তরের দল তৈরির পরিকল্পনা করছে বলে জানা গিয়েছে। কে চন্দ্রশেখর রাও এর আগে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার সঙ্গে বৈঠক করেন। বৈঠকে যোগ দিতে শনিবার হায়দরাবাদ এসেছেন এইচডি কুমারস্বামী। বৈঠকে লোকসভা নির্বাচনে বিরোধী জোটের বিষয়েও আলোচনা করা হবে বলে মনে করা হচ্ছে।

আলোচনায় জাতীয় দলের পতাকা
তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী তথা তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতির প্রধান চন্দ্রশেখর রাওয়ের জাতীয় স্তরের রাজনৈতিক দলটির ঘোষণা দশেরার পরে করা হবে বলে মনে করা হচ্ছে। ৫ অক্টোবর দেশ জুড়ে দশেরা উদযাপন করা হবে। কয়েকদিন আগেই টিআরএসের দলীয় অধিবেশেনে বক্তব্য রাখেন কে চন্দ্রশেখর রাও। সেখানে দলের কর্মী ও নেতাদের জাতীয় দলের ধারণা তুলে ধরেন। সেখানে নতুন জাতীয় দলের পতাকা নিয়েও আলোচনা করা হয় বলে জানা গিয়েছে।

নীতীশ কুমারের সঙ্গে বৈঠক
এইচডি দেবগৌড়ার পাশাপাশি কে চন্দ্রশেখর রাও বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে দেখা করেন। লোকসভা নির্বাচনে বিরোধী জোট নিয়ে আলোচনা করেন। বিজেপির সঙ্গ ছাড়ার পরেই জেডিইউ প্রধান নীতীশ কুমার কংগ্রেস ও আরজেডির সঙ্গে জোট বাঁধেন। বিহারে নতুন সরকার গঠন করেন। তারপরেই পাটনায় যান তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। তিনি বিরোধী জোট নিয়ে নীতীশ কুমারের সঙ্গে বৈঠক করেন। সেখানে আরজেডি নেতা তথা বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব উপস্থিত ছিলেন। বিহারের মুখ্যমন্ত্রীর সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলনে কেসিআর বলেন, 'আমরা দেশের সমস্ত বিরোধী দলকে একত্রিত করার চেষ্টা করব।' গত সপ্তাহে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও দিল্লিতে গিয়েছিলেন। সেখানে বিরোধী নেতাদের সঙ্গে বৈঠক করেন।

বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবার প্রতিশ্রুতি
বিরোধী জোট নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি। সম্পূর্ণটাই আলোচনার স্তরে রয়েছে। এরমধ্যেই তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী লোকসভা নির্বাচনে বিরোধী জোটের হয়ে প্রচার শুরু করে দিয়েছেন। তেলেঙ্গানায় একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে কে চন্দ্রশেখর রাও বলেন, দেশে অবিজেপি সরকার গঠন হলে, সমস্ত কৃষকদের বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা দেওয়া হবে। পাশাপাশি পেনশনের মতো প্রকল্পের ঘোষণাও তিনি করেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications