Jungleraaj in UP: সাহারানপুরে গুলিবিদ্ধ ভীম সেনা প্রধান! যোগী সরকারকে নিশানা বিরোধীদের
উত্তর প্রদেশের সাহারানপুরে গুলিবিদ্ধ (Jungleraaj in UP) ভীম সেনার প্রধান চন্দ্রশেখর আজাদ। এদিন তাঁর ওপরে সশস্ত্র লোকজন হামলা চালায়। তবে অল্পের জন্য তিনি রক্ষা পান। প্রকাশিত খবরে বলা হয়েছে, সাহারানপুর জেলার দেওবন্দ এলাকায় দুবৃত্তরা তাঁর গাড়িতে হামলা চালায়। গুলিও চালানো হয় তাঁকে লক্ষ্য করে।
প্রাথমিক ভিডিওয় দেখা গিয়েছে, চন্দ্রশেখর আজাদের গাড়ির জানালার কাঁচ ভেঙে গিয়েছে। এসএসপি জানিয়েছেন, আজাদের ওপরে সশস্ত্র ব্যক্তিরা হামলা চালায়। তবে তাঁর পাশ দিয়ে গুলি চলে যায়। তিনি ঠিক আছেন এবং তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ বিষয়টির তদন্ত করছে।

সম্প্রতি দলের এক কর্মীর মা প্রয়াত হয়েছেন। তাঁর সঙ্গেই দেখা করতে গিয়েছিলেন চন্দ্রশেখর আজাদ। সেখান থেকে ফেরার সময় এই হামলা হয় (Jungleraaj in UP)। স্থানীয় খবর বলা হয়েছে, পিঠের দিকে আঘাত লেগেছে। তারপরেই তাঁকে দেওবন্দ হাসপাতালে ভর্তি করানো হয়। তবে হামলার পরেই আততায়ীদের সন্ধান শুরু করেছে পুলিস।

পুলিশের তরফে বলা হয়েছে, হামলায় যে গাড়িটি ব্যবহার করা হয়েছিল, সেটির রেজিস্ট্রেশন নম্বর হরিয়ানার। সমাজবাদী পার্টি এই ঘটনায় রাজ্য সরকারকে আক্রমণ করেছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের প্রশ্ন বিজেপির শাসনে যখন জনপ্রতিনিধিরা নিরাপদ নয় (Jungleraaj in UP), তখন সাধারণ মানুষের কী হবে?












Click it and Unblock the Notifications