Lok Sabha Election: ‘অসৎ’, ‘দেশবিরোধী’, সন্দেশখালি থেকে সিএএ ইস্যুতে মমতাকে তীব্র আক্রমণ নাড্ডার
লোকসভা ভোটের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। সিএএ থেকে সন্দেশখালি ইস্যুতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কড়া আক্রমণ শানালেন নাড্ডা। সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে মমতাকে 'দেশবিরোধী' এবং অসৎ মুখ্যমন্ত্রী বলেও উল্লেখ করেন নাড্ডা।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাগরিকত্ব (সংশোধন) আইনের অধীনে ১৪ জনকে নাগরিকত্ব দেওয়ার বিষয়টি কেন্দ্রীয় সরকারের মিথ্যা কথা" বলে উল্লেখ করেছেন। ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সভাপতি জেপি নাড্ডা অভিযোগ করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি "অস্থির মন" রয়েছে।
সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে মমতা প্রসঙ্গে নাড্ডা বলেছেন, 'আমি তাঁর চিন্তা প্রক্রিয়া সম্পর্কে কথা বলতে পারি না, তবে তাঁর কাজকর্মগুলি বিশ্লেষণ করলেই বোঝা যায় তাঁর মন স্থিতিশীল নয়। তিনি সবসময় অস্থির থাকেন'।

বিজেপি সভাপতি জেপি নাড্ডা 'ভোট ব্যাঙ্কের রাজনীতি' নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর তীব্র আক্রমণ শুরু করেছেন এবং বলেছেন ভোট ব্যাঙ্কের জন্য একটি জাতির সঙ্গে আপস করছেন।জেপি নাড্ডা মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুপ্রবেশকারীদের আশ্রয় দেওয়ার এবং তাদের আইডি কার্ড এবং রেশন কার্ড দেওয়ার, তাদের ভোটার বানানোর জন্য অভিযুক্ত করেছেন এবং এই জাতীয় কর্মকে "দেশবিরোধী" বলে অভিহিত করেছেন।
বিজেপি সভাপতি বন্দ্যোপাধ্যায়য়ের কাজকর্মের তীব্র নিন্দা করে বলেছেন, "টিএমসি অনুপ্রবেশকারীদের আশ্রয় দিচ্ছে এবং তাদের আইডি কার্ড এবং রেশন কার্ড বানিয়ে দিচ্ছে, তাদের ভোটার করছে, এটি দেশবিরোধী কর্মকাণ্ড। ভোট ব্যাংকের স্বার্থে তিনি একটি জাতির সঙ্গে আপস করেছেন। অনুপ্রবেশকারীদের সুবিধা সুরক্ষাও দেয় পশ্চিমবঙ্গের সরকার।"
সিএএ নিয়ে মমতাকে আক্রমণ করে নাড্ডা বলেন, তিনি সিএএ নিয়ে ভুল তথ্য ছড়াচ্ছেন। দেশবিরোধী কাজ করছে। নাগরিকত্ব দেওয়া নিয়ে সিএএ আইনে সবকিছুই লেখা আছে। মমতা কি বোঝেন না, তিনি কি এতই অশিক্ষিত? আসলে তিনি নিরীহ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। মমতা অত্যন্ত অসৎ মুখ্যমন্ত্রী।'
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications