কার্তি-পিটারের মধ্যস্থতায় এক সাংবাদিক! আইএনএক্স কাণ্ডে চাঞ্চল্যকর দাবি সিবিআই-এর

আইএনএক্স মিডিয়া কাণ্ডে মধ্যস্থতা করেছিলেন এক সাংবাদিক। ইন্দ্রানী মুখার্জিকে জিজ্ঞাসাবাদের পর সিবিআই জানতে পেরেছে, দিল্লির এক সাংবাদিক কার্তি চিদাম্বরমকে পরিচয় করিয়ে দিয়েছিলেন পিটার মুখার্জির সঙ্গে।

আইএনএক্স মিডিয়া কাণ্ডে মধ্যস্থতা করেছিলেন এক সাংবাদিক। ইন্দ্রানী মুখার্জিকে জিজ্ঞাসাবাদের পর সিবিআই জানতে পেরেছে, দিল্লির এক সাংবাদিক কার্তি চিদাম্বরমকে পরিচয় করিয়ে দিয়েছিলেন পিটার মুখার্জির সঙ্গে।

কার্তি-পিটারের মধ্যস্থতায় এক সাংবাদিক! আইএনএক্স কাণ্ডে চাঞ্চল্যকর দাবি সিবিআই-এর

আইএনএক্স মিডিয়ার তৎকালীন কর্ত্রী তাঁর স্বীকারোক্তিতে জানিয়েছেন, আইএনএক্স মিডিয়ার এফআইপিবি ক্লিয়ারেন্সের জন্য কার্তি চিদাম্বরমকে ৭ লক্ষ ডলার ঘুষ দিয়েছিলেন।

আইএনএক্স মিডিয়া কাণ্ডের তদন্ত করতে গিয়ে সিবিআই আধিকারিকরা জানিয়েছেন, তারা সূত্র হিসেবে সাংবাদিকের কথা জানতে পেরেছেন। যদিও কার্তি চিদাম্বরম জিজ্ঞাসাবাদ পর্বে বিষয়টি স্বীকার করেননি। কিন্তু ইন্দ্রাণীকে জিজ্ঞাসাবাদের লিঙ্কটা সামনে আসে। তদন্তকারীদের প্রশ্ন এখন সেই সাংবাদিকের ভূমিকা নিয়েই। তিনি কি শুধুই পিটার ও ইন্দ্রাণীকে কার্তির সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন, নাকি তিনি পুরো প্রক্রিয়াতেই ছিলেন, তাই এই মুহূর্তের তদন্তের বিষয় তদন্তকারীদের সামনে।

জানা গিয়েছে দিল্লির এই সাংবাদিক বেশ কিছুদিন আইএনএক্স মিডিয়ার সঙ্গে যুক্ত ছিলেন। এক সময় পিটারই তাকে সংস্থা থেকে বের করে দেন। এই মুহূর্তে ওই সাংবাদিক দিল্লির একটি বড় সংবাদপত্রের সঙ্গে যুক্ত।

সম্প্রতি প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরম তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন। পাল্টা তিনি দাবি করেছেন অভিযোগ পাওয়ার পরে তিনিই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। তৎকালীন তথ্য সম্প্রচার মন্ত্রী প্রিয়রঞ্জন দাসমুন্সির কাছে বিষয়টি নিয়ে অভিযোগ জানিয়েছিলেন বীর সিংভি এবং অন্য সিনিয়র সাংবাদিকরা। বিষয়টি তথ্য সম্প্রচার মন্ত্রক থেকে পাঠানো হয় অর্থ মন্ত্রকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+