লোকসভা ভোটের মুখে রক্তকরবী ফুটল JNU-তে, লালে লাল ছাত্র সংসদ নির্বাচন, সহ সভাপতি পদে বাংলার ছেলে
দিল্লিতে উড়ছে লাল পতাকা। জওহরলাল বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে উড়ছে লাল পতাকা। গেরুয়া বাহিনীকে পরাজিত করে ফেল ছাত্র সংসদ দখল করেছে লাল শিবির। ২০১৯ সালের পর এই প্রথম ছাত্র সংসদ নির্বাচন হল।
গত শুক্রবার হয়েছিল ভোট গ্রহণ। রবিবার সকাল থেকে শুরু হয়ে গিয়েছিল ভোট গণনা। অনেক চেষ্টা করেও গেরুয়া শিবির জেএনইউ-র লাল দুর্গা দাঁত ফোটাতে পারেনি। লালদুর্গের আধিপত্ত বজায় রেখেছে। প্রথম থেকেই জেএনইউ-র ছাত্র সংসদ নির্বাচন নিয়ে উত্তেজনা ছিল।

গত কয়েক বছরে গেরুয়া শিবির একাধিকবার লালদুর্গে আঘাত হানার চেষ্টা করেছে। সিএএ থেকে এনআরসি একাধিক ইস্যুতে এবিভিপির সমর্থকরা জেএনইউর বাম সমর্থকদের উপর আঘাত হেনেছে। নানা ভাবে জেএনইউ-র লাল দুর্গে ফাটল ধরানোর চেষ্টা করেছে তারা। কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়েছে। প্রথম কয়েকটা রাউন্ডে এবিভিপি এগিয়ে থাকলেও পরে ঠিক লিড নিয়ে নেয় বামেরা।
এবিভিপির প্রার্থী উমেশচন্দ্র আজমীরাকে পিছনে ফেলে জয়ী হয়েছেন বাম প্রার্থী ধনঞ্জয়। বিহারের দলিত পরিবারের ছেলে ধনঞ্জয়। এই প্রথম জেএনইউতে সভাপতি পদে নির্বাচিত হল কোনও দলিত ছাত্র। সভাপতি পদে ধনঞ্জয় পেয়েছে মোট ২৫৯৮টি ভোট। আর এবিভিপির উমেশ চন্দ্র আজমিরা পেয়েছেন ১৬৭৬টি ভোট।
এদিকে বড় চমক ছিল সহ সভাপতি পদে। এই পদে প্রার্থী হয়েছিলেন বাংলার ছেলে অভিজিৎ ঘোষ। তিনি পেয়েছেন ২৮০৯টি আসন। তার বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন এবিভিপির দীপিকা শর্মা। তিনি পেয়েছেন ১৪৮২টি ভোট। আবার যুগ্ম সম্পাদক পদেও জয়ী হয়েছেন বাম প্রার্থী মহম্মদ সাজিদ। ২৫৭৮টি ভোট পেয়েছেন তিনি।
এই প্রথম জেএনইউ-র ছাত্র সংসদে সভাপতি পদে বসলেন কোনও দলিত ছাত্র নেতা। ধনঞ্জয় বিহারের গয়ার বাসিন্দা। জেএনইউর কলা বিভাগের পিএইচডির ছাত্র তিনি।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications