জিয়া খান মৃত্যু রহস্য : সুরজ পাঞ্চলি এবার সিবিআই-এর নজরে!
মুম্বই, ২৬ জুন : অভিনেত্রী জিয়া খানের মৃত্যু রহস্য মামলা আরও একবার উঠে এল খবরের শিরোনামে। জিয়ার বয়ফ্রেন্ড সুরজ পাঞ্চলিকে এবার জেরা করল সিবিআই। [জিয়া খান মৃত্যু মামলা : আরও বিপাকে আদিত্য পাঞ্চোলি ও তাঁর পুত্র]
সিবিআই সূত্রের খবর, আবারও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে অভিনেতা আদিত্য পাঞ্চলির ছেলে সুরজ পাঞ্চলিকে।

জিয়া খানের মৃত্যু নিয়ে এখনও রহস্য রয়ে গিয়েছে। যদিও প্রাথমিক তদন্তে জিয়ার আত্মহত্যা করেছিলেন বলেই মনে করা হচ্ছিল। কিন্তু জিয়ার মা রাবিয়া খান এমন কিছু তথ্য সামনে আনেন যাতে খুনের সম্ভাবনা উষ্কে যায়। [জিয়া খান মামলা : রাবিয়া মানসিক ভারসাম্য হারিয়েছেন, বললেন আদিত্য পাঞ্চালি]
প্রথমে এই তদন্তের ভার ছিল পুলিশের উপর। পরে জিয়ার মৃত্যু মামলা সিবিআই-এর হাতে তুলে দেওয়া হয়।
সুরজের আগে ইতিমধ্যেই তাঁর বাবা আদিত্য পাঞ্চলিকে গত মে মাসে জেরা করে সিবিআই। এবার এই মামলায় মূল অভিযুক্ত সুরজ পাঞ্চালিকেও নজরদারিতে এনেছে সিবিআই।
উল্লেখ্য ২০১৩ সালের ৩ জুন ২৫ বছরের ব্রিটিশ অভিনেত্রী জিয়া খানকে তার জুহুতে নিজের বাড়ি থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধার করা হয়। এই ঘটনায় সন্দেহ যায় জিয়ার তৎকালীন বয়ফ্রেন্ড সুরজের দিকে। সুরজের জন্য জিয়া আত্মহত্যা করতে বাধ্য হন বলে মনে করা হয়।
কিন্তু জিয়ার মা অভিযোগ তোলেন প্ররোচনা নয়, সুরজ পাঞ্চালিই তাঁর মেয়েকে খুন করেছে।












Click it and Unblock the Notifications