প্রকাশ্য রাস্তায় বিচারককে অটো দিয়ে ধাক্কা! আইন-শৃঙ্খলা সহ ঘটনার বিস্তারিত রিপোর্ট চাইল সুপ্রিম কোর্ট
ধানবাদের অতিরিক্ত জেলা জজের রহস্যজনক দুর্ঘটনার মৃত্যুর ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই দেশজুড়ে বিচারবিভাগ যেন কাঁপছে। প্রাথমিক তদন্তে এর পিছনে রহস্যের গন্ধ পাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা। তবে এই ঘটনাতে উদ্বিগ্ন খোদ সুপ্রিম কোর্
ধানবাদের অতিরিক্ত জেলা জজের রহস্যজনক দুর্ঘটনার মৃত্যুর ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই দেশজুড়ে বিচারবিভাগ যেন কাঁপছে। প্রাথমিক তদন্তে এর পিছনে রহস্যের গন্ধ পাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা। তবে এই ঘটনাতে উদ্বিগ্ন খোদ সুপ্রিম কোর্ট।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে স্বতঃপ্রণোদিত ভাবে বিষয়টি নিয়ে খোঁজখবর শুরু করেছেন দেশের শীর্ষ আদালতের প্রধান বিচারপতি। এই ঘটনার পরেই সংশ্লিষ্ট ওই রাজ্যের কাছে বিস্তারিত রিপোর্ট তলব করেছেন প্রধান বিচারপতি।
শুধু তাই নয়, সে রাজ্যে বিচারকদের তদন্ত নিয়ে কি ভাবছে সে সংক্রান্ত রিপোর্টও তলব করা হয়েছে। প্রধান বিচারপতির বেঞ্চ এক সপ্তাহের মধ্যে এই সংক্রান্ত সমস্ত তথ্য ঝাড়খন্ডের প্রধান বিচারপতির কাছে তলব করেছেন। রাজ্যের আইন-শৃঙ্খলা ইস্যুতেও রিপোর্টে উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে, এই ঘটনার পর উদ্বিগ্ন ঝাড়খন্ড হাইকোর্টও। প্রত্যেকদিন তদন্তের অগ্রগতি খোদ নজর রাখছে হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। এই ঘটনাতে ইতিমধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে। প্রকাশ্যে রাস্তায় এভাবে বিচারককে গাড়ি চাপা দেওয়ার ঘটনাতে ওই দুজন জড়িত বলে দাবি পুলিশের।
তবে ইতিমধ্যে ধৃতদের জেরা শুরু করেছে পুলিশ। দফায় দফায় জেরা করা হচ্ছে তাঁদের। তবে এর পিছনে বড়সড় চক্র রয়েছে বলে অনুমান পুলিশের। শুধু তাই নয়, যে গাড়ি দিয়ে এই ঘটনা ঘটানো হয়েছে সেই অটোটিও উদ্ধার করা হয়েছে।
তদন্তকারী পুলি আধিকারিকরা জানিয়েছেন, অটোটিকে গিরিডি থেকে উদ্ধার করা হয়েছে। তবে গাড়িটির রেজিস্ট্রেশন এক মহিলার নামে করা হয়েছে। এই ঘটনা ঝাড়খন্ড পুলিশের তরফে উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
ঘটনার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের চিহ্নিতের কাজ চলছে। পুলিশি তদন্ত শুরুর পরে জানা গিয়েছে, জজের মৃত্যুর কয়েক ঘন্টা আগে গাড়িটি চুরি করা হয়েছিল। পরে বিচারককে ধাক্কা মেরে গাড়িটি নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। পুরো ঘটনার পিছনে রহস্যের গিন্ধ পাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা।
একটি সিসিটিভি ফুটেজ থেকে তদন্তকারীরা অনুমান করছেন, ঘটনাটি ঘটানো হয়েছে। এটা কোনও দুর্ঘটনা নয়। তবে এই ঘটনাতে সুপ্রিম কোর্টে এবার হস্তক্ষেপ করল।
উল্লেখ্য, বুধবার প্রাতর্ভ্রমণে বেরিয়ে একটি সন্দেহজনক অটোরিক্সা/টেম্পোর ধাক্কায় মৃত্যু হয় ধানবাদে অতিরিক্ত জেলা জজ উত্তর আনন্দের। প্রত্যেকদিনের মতো বুধবার সকালে হাঁটতে বের হন ওই বিচারক। কিন্তু সেদিন তাঁর সঙে যে এত বড় ঘটনা ঘটে যাবে তা কল্পনাতেও ভাবতে পারেনি কেউ। এই ঘটনার পরেই শোকের ছায়া পরিবারে।
-
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন












Click it and Unblock the Notifications