Jharkhand Crisis: দিল্লিতে পা রেখে বিজেপিতে যোগদানের গুজব উড়িয়েছিলেন, শেষ পর্যন্ত সেই খবরেই সিলমোহর
গতকাল থেকেই হাওয়ায় ভাসছিল খবরটি। ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন নাকি বিজেপিতে যোগ দিতে চলেছেন। যদিও দিল্লিতে পা রেখে সেই জল্পনা উড়িয়ে দিয়েছেন প্রবীণ জেএমএম নেতা। কিন্তু তারপরেই তিনি যা মন্তব্য করেছেন তাতে বিজেপিতে যোগদানের ইঙ্গিত প্রকট হয়েছে।
এদিকে শোনা যাচ্ছে আজই অর্থাৎ সোমবারেই নাকি চম্পাই সোরেন বিজেপিতে যোগদান করতে চলেছেন। যদিও তিনি নিজে সেকথা এখনও নিশ্চিত করেননি।তবে তিনি যে বিজেপিতেই যোগ দিতে চলেছেন সোমবারে রাজনৈতিক মহলে এক প্রকার সেই খবর নিশ্চিত হয়ে গিয়েছে।

গতকাল শোনা গিয়েছিল চম্পাই সোরেন নাকি ৬ জেএমএম বিধায়ককে সঙ্গে নিয়ে বিজেপিতে যোগ দেবেন। মুখ্যমন্ত্রী পদ হাতছাড়া হওয়ার পর থেকেই নাকি তিনি ক্ষোভ প্রকাশ করতে শুরু করেছিলেন। তিনি রীতিমতো অভিযোগ করেছিলেন যে দলের অন্দরে তাঁকে চরম অপমানিত এবং হেনস্থার শিকার হতে হচ্ছে। সেকারণে তাঁর কাছে তিনটে পথই খোলা রয়েছে।
গতকাল দিল্লিতে পা রাখার পর চম্পাই সোরেনের দলবদল নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছিল। দলের অন্দরে তাঁকে যেভাবে চরম হেনস্থা এবং অপমানের শিকার হতে হয়েছিল। সেই অপমান আর তিনি সহ্য করতে পারছেন না বলে প্রকাশ্যেই ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি। তারপরেই জল্পনা শুরু হয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত কি বিজেপিতে গিয়েই আশ্রয় নেবেন প্রবীণ এই জেএমএম নেতা।
চম্পাই সোরেনের দল বদলের জল্পনা নিয়ে বিজেপিকে তীব্র নিশানা করেছিলেন হেমন্ত সোরেন। তিনি অভিযোগ করেছেন টাকা দিয়ে বিধায়ক কেনাবেচা করছে বিজেপি। দেশকে ভাগ করার চক্রান্ত করা হচ্ছে। এদিকে চম্পাই সোরেন অভিযোগ করেছেন তিনি মুখ্যমন্ত্রী পদে থাকাকালীন জুলাই মাস পর্যন্ত যে যে কর্মসূচি রেখেছিলেন সেগুলি তাঁকে না জানিয়েই দলের পক্ষ থেকে বাতিল করে দেওয়া হয়েছিল।
তারপরেও তিনি চুপ করে ছিলেন কারণ ক্ষমতালোভী নন তিনি। তবে তাঁর আত্মসম্মানে আঘাত করা হয়েছে বারবার অভিযোগ করেছেন চম্পাই সোরেন। এই ভাবে বারবার সম্মান হানি মেনে নিতে না পেরেই বাধ্য হয়েই নাকি তিনি বকল্প খুঁজতে শুরু করেছিলেন বলে জানিয়েছিলেন চম্পাই সোরেন। সেই সঙ্গে তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন আজ থেকে জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন তিনি।












Click it and Unblock the Notifications