Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Jharkhand Election Result: জয়ের মুকুট মাথায় তুলতে প্রস্তুতি ইন্ডির, ঝাড়খণ্ডে ধোপে টিকল না বুথ ফেরত সমীক্ষা!

Jharkhand Assembly Election Result: ঝাড়খণ্ডে জয়ের মুকুট মাথায় তুলতে প্রস্তুত ইন্ডি জোট (INDI Alliance)। ৮১ আসনের ঝাড়খণ্ডে ম্যাজিক ফিগার ৪১। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, কংগ্রেস ও রাষ্ট্রীয় জনতা দলের জোট ইতিমধ্যেই ম্যাজিক ফিগার (Magic Figure) পার করেছে।

বেলা ১২টার পর ৪৯টি আসনে এগিয়ে জেএমএমের নেতৃত্বাধীন জোট (JMM Led Alliance), ৩০টি আসনে এগিয়ে বিজেপির জোট। বুথ ফেরত সমীক্ষাকে (Jharkhand Exit Polls) কার্যত ভুল প্রমাণ করল জনতার রায়। ভোটের ফলাফল এগোতই কার্যত স্পষ্ট হয়ে যাচ্ছে ঝাড়খণ্ডে ধোপে টিকল না বিজেপির অনুপ্রবেশ ইস্যু (Infiltration Issue)।

Jharkhand Election Result

বারহাইট বিধানসভা কেন্দ্র থেকে মুখ্যমন্ত্রী তথা জেএমএমের প্রার্থী হেমন্ত সোরেন (Hemant Soren) এগিয়ে রয়েছেন। জেএমএম ও কংগ্রেসের একাধিক হেভিওয়েট নেতা এগিয়ে রয়েছেন। বুথ ফেরত সমীক্ষাগুলিতে পূর্বাভাস ছিল এনডিএ (NDA) জিততে পারে ঝাড়খণ্ডে। কিছু জায়গায় অবশ্য ত্রিশঙ্কু বিধানসভারও ইঙ্গিত দেওয়া হয়েছিল।

দুই দফায় ভোট হয়েছে ঝাড়খণ্ডে। ১৩ নভেম্বর প্রথম দফায় ৪৩টি আসনে ও ২০ নভেম্বর ৩৮টি আসনে ভোট হয়েছিল ঝাড়খণ্ডে। ম্যাট্রিজের বুথ ফেরত সমীক্ষায় বলা হয়েছিল ৪২ থেকে ৪৭টি আসনে এগিয়ে থাকতে পারে এনডিএ। ২৫ থেকে ৩০টি আসনে জিতবে জেএমএম। ফলাফল অবশ্য বলছে অন্য কথা।

টাইমস নাও-জেভিসির সমীক্ষায় বলা হয়েছিল ৪০-৪৪টি আসনে এনডিএকে এগিয়ে রাখা হয়েছিল। ৩০-৪০টি আসন দেওয়া হয়েছিল ইন্ডি জোটকে। বুথ ফেরত সমীক্ষায় এনডিএকে জয়ী হিসেবে দেখিয়েছিল পিপলস পালস। সমীক্ষায় দেখানো হয়, ৪২ থেকে ৪৮টি আসনে এগিয়ে থাকবে এনডিএ, মাত্র ১৬-২৩টি আসন পেতে পারে ইন্ডি। যদিও ফলাফলে খেলা ঘুর গিয়েছে।

অ্যাক্সিস মাই ইন্ডিয়া ও পি মার্কের বুথ ফেরত সমীক্ষার সঙ্গে মিলে যাচ্ছে ঝাড়খণ্ডের ফলাফল। সেখানে হেমন্ত সোরেনের দলের নেতৃত্বাধীন জোটকে যথাক্রমে ৪৯-৫৯টি ও ৩৭-৪৭টি আসনে এগিয়ে রাখা হয়েছিল। বিজেপি ধরাশায়ী হবে, এমনটাই ইঙ্গিত দেওয়া হয়েছিল ওই দুই বুথ ফেরত সমীক্ষায়। একমাত্র দৈনিক ভাস্করের বুথ ফেরত সমীক্ষায় ঝাড়খণ্ডে ত্রিশঙ্কু বিধানসভার ইঙ্গিত দেওয়া হয়েছিল।

বুথ ফেরত সমীক্ষাগুলির অধিকাংশে এনডিএকে এগিয়ে রাখা হলেও ঝাড়খণ্ডের ফলাফলের ট্রেন্ড বলছে উল্টো ছবি। দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার আশায় জেএমএম। হেমন্ত সোরেনের নেতৃত্বেই ফের সরকার গঠনের প্রস্তুতি সারছে জেএমএমের নেতৃত্বাধীন জোট। সাঁওতাল ভূমে কার্যত ব্যাকফুটে গেরুয়া শিবির।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+