Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Jharkhand Assembly Election 2024: ‘লুঠেরা হেমন্তর সরকার,’ বোকারোর জনসভায় জেএমএম-কংগ্রেসকে অলআউট আক্রমণ মোদীর

Jharkhand Assembly Election 2024: ঝাড়খণ্ডে নির্বাচনী প্রচারে গিয়ে অগ্নিশর্মা নরেন্দ্র মোদী (Narendra Modi)। শাসকদল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা-সহ মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে (Hemant Soren) তুলোধনা মোদীর। ঝাড়খণ্ডকে হেমন্ত দুর্নীতির আখড়া বানিয়ে তুলেছেন বলে আক্রমণ মোদীর। জেএমএম ও কংগ্রেসের জোট শুধু মানুষকে লুটেছে বলেও তীব্র কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী।

রবিবার ঝাড়খণ্ডের বোকারোতে নির্বাচনী প্রচার সারেন নরেন্দ্র মোদী। বক্তব্যে অবৈধ খনি কেলেঙ্কারির (Mining Scam) প্রসঙ্গ টেনে এনে হেমন্ত সোরেন ও তাঁর সরকারকে একহাত নিলেন মোদী। তিনি বলেন,"সোরেনের সরকার কেবল মানুষকে লুটেছে। ক্ষমতায় এলে এই দুর্নীতিবাজদের সঙ্গে আইনি লড়াই লড়ব। সবচেয়ে কড়া শাস্তি যাতে পায় তা নিশ্চিত করা হবে।"

Narendra Modi

জেএমএমকে (JMM) তীব্র আক্রমণ শানিয়ে মোদীর বার্তা, "বালু খাদান থেকে কোটি কোটি টাকা লুটে নিচ্ছে শাসকদলের নেতারা। তাদের বাড়ি থেকেই টাকার পাহাড় উদ্ধার করা হয়েছে। এই টাকার উৎস কী? এই টাকা গুলোতো তো আসলে লুটেরই টাকা, জনগণের টাকা।" এনিয়ে কংগ্রেসকেও নিশানা করতে ছাড়েননি মোদী।

এদিন মোদী বলেন, "২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত ইউপিএ জমানায়, ঝাড়খণ্ডের জন্য ৮০ হাজার কোটি টাকাও বরাদ্দ করতে পারেনি কেন্দ্রে থাকা কংগ্রেস। অথচ ২০১৪-তে কেন্দ্রে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর গত ১০ বছরে ঝাড়খণ্ডকে ৩ লক্ষ কোটি টাকা সহায়তা করা হয়েছে।"

কংগ্রেসকে (Congress) নিশানা করে মোদী আরও বলেন, "আমরা ঝাড়খণ্ড (Jharkhand) পুনর্গঠন করেছি, আমরাই এর উন্নয়ন করব। যারা রাজ্যভাগের বিরোধিতা করেছিল, তারা কোনওদিনও এই রাজ্যের উন্নতি করবে না।" বোকারোর জনসভা থেকে নিট দুর্নীতি নিয়েও সরব হন মোদী।

ঝাড়খণ্ডে নিট প্রশ্নফাঁসের মূল মাফিয়ার বিরুদ্ধে তদন্তের আশ্বাস দেন মোদী। তিনি বলেন, "জেএমএম ও কংগ্রেসের কারণে এই প্রশ্নফাঁস হয়েছে। প্রত্যেক অভিযুক্তকে ধরে জেলে ভরা হবে। সব ষড়যন্ত্রের বিনাশ করা হবে।"

শিয়রে ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচন। ১৩ ও ২০ নভেম্বর দু'দফায় ঝাড়খণ্ড বিধানসভায় ভোট রয়েছে। ২৩ নভেম্বর হবে ভোটগণনা। আদিবাসী ভূমের ফসল ঘরে তুলতে ভোট ময়দানে ঝাঁপিয়েছে শাসক জেএমএম ও বিরোধী বিজেপি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+