Jharkhand Assembly Election 2024: ঝাড়খণ্ডের ভোটে প্রথম দফায় ৯০০-র বেশি শতায়ু ভোটার, বিশেষ ব্যবস্থা কমিশনের

Jharkhand Assembly Election 2024: ঝাড়খণ্ডে প্রথম দফার বিধানসভা ভোট ১৩ নভেম্বর (Jharkhand First Phase Election)। আর প্রথম দফায় ভোট দেবেন প্রায় ৯০০-রও বেশি শতায়ু প্রবীণ নাগরিক (senior citizens)। যাঁদের মধ্যে অর্ধেকের বেশিই মহিলা। শুক্রবার এমনই তথ্য জানালেন ঝাড়খণ্ডের এক নির্বাচনী আধিকারিক।

প্রথম দফার ভোটে ৪৩টি বিধানসভা কেন্দ্রের (43 assembly seats) প্রার্থীদের ভাগ্যনির্ধারণ হতে চলেছে ১৩ তারিখ। জীবনের ১০০ বছর পার করে ফেলেছেন (centenarians) এমন ৯৯৫ জন ভোটার ভোট দিতে চলেছেন প্রথম দফায়। এনাদের মধ্যে ৪৬২ জন পুরুষ ও ৫৩৩ জন মহিলা ভোটার রয়েছেন।

vote

নির্বাচন কমিশন (Election Commission of India) জানিয়েছে, ঝাড়খণ্ডের প্রত্যেক বুথই রয়েছে একতলায়। সেখানে প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ ব্যবস্থা থাকছে। এমনকি বিশেষভাবে সক্ষমদের জন্য হুইলচেয়ারের বন্দোবস্তও রাখা হবে। বয়স্কদের ভোটদানে যাতে কোনও অসুবিধার সম্মুখীন না হতে হয়, তা নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনিক আধিকারিকদের।

নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী ঝাড়খণ্ডে মোট ভোটারের (Jharkhand Total Voters) সংখ্যা ২.৬০ কোটি। যার মধ্যে ১ লক্ষ ১৩ হাজার ভোটার পঁচাশি ঊর্ধ্ব। ইতিমধ্যে বিধানসভা ভিত্তিক বয়স্ক ভোটারদের চিহ্নিত করে তাদের বিশেষ সুযোগসুবিধার ব্যাপারে উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন।

ভোটের দিন বাড়ি থেকে প্রবীণদের বুথ পর্যন্ত নিয়ে আসা এবং তাঁদের বাড়ি ফিরিয়ে দিয়ে আসার জন্যে বিশেষ গাড়িরও ব্যবস্থা করা হবে। একই ব্যবস্থা থাকবে বিশেষভাবে সক্ষমদের জন্যেও। নির্বাচন কমিশন জানিয়েছে, মোট ভোটারের মধ্যে প্রথমবার ভোট দিতে চলেছেন (First Time Voter) ১১ লক্ষ ৮৪ হাজার নাগরিক।

উল্লেখ্য, শুক্রবার শুরু হল ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটের মনোনয়ন দাখিল (Nominations Filing) পর্ব। প্রথম দফায় ৪৩ আসনে প্রার্থীরা ২৫ অক্টোবর পর্যন্ত মনোনয়ন দাখিল করতে পারবেন। ঝাড়খণ্ডে দ্বিতীয় দফার ভোট রয়েছে ২০ নভেম্বর। ভোটগণনা রয়েছে ২৩ নভেম্বর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+