Jharkhand Election: “ঝাড়খণ্ডের মাদ্রাসায় অনুপ্রবেশকারীদের ঠাঁই!” গোয়েন্দা রিপোর্ট নিয়ে বিস্ফোরক জেপি নাড্ডা

Jharkhand Assembly Election 2024: ঝাড়খণ্ডে প্রচারের শেষ লগ্নে হেমন্ত সোরেনের সরকারকে অলআউট আক্রমণ বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার (JP Nadda)। বোকারো, ধানবাদ ও জামতারার সভা থেকে জেএমএম ও কংগ্রেসের জোটকে ঝাঁঝালো আক্রমণ কেন্দ্রীয় মন্ত্রীর। গোয়েন্দা রিপোর্টে শাসকদলের মদতে ঝাড়খণ্ডে বাংলাদেশি অনুপ্রবেশের প্রমাণ রয়েছে বলে বিস্ফোরক দাবি করলেন জেপি নাড্ডা।

হেমন্ত সরকার বাংলাদেশি অনুপ্রবেশকারীদের (Bangladeshi infiltrators) রাজ্যের মাদ্রাসাগুলিতে আশ্রয় দিয়েছে বলে দাবি জেপি নাড্ডার। এমনকী, সরকারের তরফে অনুপ্রবেশকারীদের আধার কার্ড, রেশন কার্ড ও জমিও নামে লিখে দেওয়া হচ্ছে বলে বিস্ফোরক দাবি নাড্ডার। বিজেপি ক্ষমতায় এলে কমিটি গড়ে সমস্ত বেআইনি জমি হস্তান্তরের পর্দাফাঁস করার প্রতিশ্রুতি বিজেপি সভাপতির।

jp nadda

জমি কেলেঙ্কারি মামলায় গত ৩১ জানুয়ারি ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন (Hemant Soren)। পরে হাইকোর্টের নির্দেশে ২৮ জুন তিনি জামিনে মুক্তি পান। তবে হেমন্তর জেলযাত্রা ফের সময়ের অপেক্ষা বলে এদিন দাবি করলেন জেপি নাড্ডা।

হেমন্তকে আক্রমণ শানিয়ে নাড্ডা বলেন, "৫ হাজার কোটির খনি কেলেঙ্কারিতে অভিযুক্ত হেমন্ত সোরেন। ২৩৬ কোটির জমি কেলেঙ্কারির মামলা-সহ একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে ওর বিরুদ্ধে। হেমন্ত সোরেন ফের জেলে যাবেন।"

রাহুল গান্ধীকে (Rahul Gandhi) নিশানা করতেও ছাড়েননি নাড্ডা। বলেন,"ওবিসিদের কাছে ভালো সাজেন রাহুল। আমি জানতে চাই, রাজীব গান্ধী ফাউন্ডেশনে কতজন ওবিসিকে রেখেছেন উনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় ২৭ জন ওবিসি মন্ত্রী রয়েছেন।" ঝাড়খণ্ডের জোট সরকারকে কৃষক, আদিবাসী ও দলিত বিরোধী বলে আক্রমণ করেন নাড্ডা।

ঝাড়খণ্ডে ডবল ইঞ্জিন সরকার গড়ার বার্তা বিজেপি সভাপতির। জেএমএম-কংগ্রেসের সরকার পরিবারতন্ত্রে বিশ্বাসী বলে দাবি নাড্ডার। ঝাড়খণ্ডে বদল আনার ডাক নাড্ডার। বিজেপি সরকার এলে আদিবাসীদের জন্য একগুচ্ছ উন্নয়নের প্রতিশ্রুতিও দেন বিজেপি সভাপতি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+