jharkhand Assembly Election 2024: রামের নামে যুক্ত হবে নতুন জেলার নাম! মাস্টারস্ট্রোক মুখ্যমন্ত্রীর
jharkhand Assembly Election 2024: ঝাড়খণ্ড (jharkhand) নির্বাচনকে কেন্দ্র করে চড়ছে উত্তেজনার পারদ। একেবারে মাটি কামড়ে প্রচার চালাচ্ছে বিজেপি। কার্যত যেভাবেই হোক আদিবাসী এই রাজ্যে ফিরতে মরিয়া কেন্দ্রের শাসকদল। আর সেই লক্ষ্যে ভোট প্রচারে গিয়ে বড় ঘোষণা অসমের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা হিমন্ত বিশ্বশর্মা। তিনি জানিয়েছেন, ঝাড়খণ্ডে বিজেপি ক্ষমতায় আসলেই পলামু সাব ডিভিশনের হুসেইনবাদে (Hussainabad)-র নাম বদল করা হবে।
শুধু তাই নয়, এই এলাকাকে জেলার মর্যাদা দেওয়া হবে বলেও ঘোষণা অসমের মুখ্যমন্ত্রী। যা কার্যত মাস্টারস্ট্রোক বলছেন স্থানীয় রাজনৈতিক কারবারিরা। সম্প্রতি হুসেইনবাদে (Hussainabad)-এ ভোট প্রচারে (jharkhand Assembly Election 2024) যান হিমন্ত বিশ্বশর্মা। আর সেখানেই কার্যত একের পর এক দাবি করেন।

আর তা বলতেই হুসেইনবাদে (Hussainabad)-কে জেলার ঘোষণা করার পাশাপাশি নাম বদলের কথাও জানান। আর তা রাম কিংবা কৃষ্ণের নামের সঙ্গে যুক্ত করে করা হবে বলেও জানান ঝাড়খণ্ডের দায়িত্বপ্রাপ্ত এই বিজেপি নেতা।
অন্যদিকে অনুপ্রেবেশ ইস্যুতেও কড়া বার্তা দেন। হিমন্ত জানান, ঝাড়খণ্ড থেকে অনুপ্রেবশকারীদের বের করাই হবে বিজেপির প্রধান কাজ। এমনকি বাংলাদেশ থেকে বেআইনি ভাবে যারা ঝাড়খণ্ডে ঢুকেছে তাদেরকে ফেরত পাঠাতে ন্যাশানাল রেজিস্টার অফ সিনিজেন্স অর্থাৎ NRC চালু করার কথাও বলেন মুখ্যমন্ত্রী।
পাশাপাশি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকেও আক্রমণ শানান হিমন্ত। তাঁর কথায়, ঝাড়খণ্ডের অনুপ্রবেশের জন্য দায়ী মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। রাজ্যের জনবিন্যাস বদল নিয়েও আক্রমণ শানান বিজেপি নেতা। পাশাপাশি এক হাত নেন জোটে থাকা কংগ্রেসকেও।
বলে রাখা প্রয়োজন, ঝাড়খণ্ড বিধানসভা ভোটে (jharkhand Assembly Election 2024) ইতিমধ্যেই ৬৬ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। বাকি আসনগুলি শরিক দল আজসু ও জেডিইউ এবং এলজেপিকে ছেড়েছে গেরুয়া শিবির। ১৩ ও ২০ নভেম্বর দু'দফায় ভোট রয়েছে ঝাড়খণ্ডে। ২৩ নভেম্বর হবে ভোটগণনা (jharkhand Assembly Election 2024) ।
২০১৯ সালে শেষ বিধানসভা নির্বাচনে ৮১টি আসনের মধ্যে ৩০টিতে জিতেছিল জেএমএম, কংগ্রেস ১৬টিতে ও ১টি আসনে জিতেছিল আরজেডি। তিনটি দল একজোট হয়ে ঝাড়খণ্ডে সরকার গঠন করে। অপরদিকে ২৫টি আসন জিতে ঝাড়খণ্ড হারাতে হয়েছিল বিজেপিকে। মাত্র দুটিতে জয়ী হয়েছিল আজসু পার্টি। এবার খেলা কি ঘুরবে সে রাজ্যে? পরিবরতন দেখবে সে রাজ্যের মানুষ? সবার নজর এখন নির্বাচনের দিকে।












Click it and Unblock the Notifications