Jharkhand Assembly Election: আরএসএসকে ইঁদুরের সঙ্গে তুলনা! হিমন্ত সোরেনকে এটা কী মনে করাল বিজেপি? জোর চর্চা
Jharkhand Assembly Election 2024: ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিমন্ত সোরেনকে তীব্র আক্রমণ বিজেপি। ইঁদুরের সঙ্গে তুলনা টেনে আরএসএসকে তীব্র আক্রমণ শানান ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী। আর তা ঘিরে চরম বিতর্ক।আর এর মধ্যেই অনুপ্রবেশকে হাতিয়ার করে পাল্টা হিমন্ত সোরেনকে আক্রমণ শানালেন বিজেপি নেতা শেহজাদ পুনওয়ালা।
তাঁর দাবি, সাঁওতাল পরগণায় একের পর এক জমি দখল করছে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। এই বিষয়ে কেন চুপ ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী? প্রশ্ন বিজেপির। এই প্রসঙ্গে বিজেপি নেতা শাহজাদ পুনাওয়ালা আরও বলেছেন, তারা ভোট দিয়ে যাঁরা জেতাল, তাদেরকেই হেমন্ত সোরেন চুহা তথা ইঁদুর বলে সম্বোধন করেছেন, অথচ যে বাংলাদেশিরা সাঁওতাল পরগনায় ঢুকে জমি দখল করে রয়েছে তাদের কিছুই বলছেন না (Jharkhand Assembly Election 2024) ।

শুধু তাই নয়, বিজেপি নেতার আরও দাবি, বাংলাদেশ থেকে যারা এসেছে তারা ভোট ব্যাঙ্ক বলেই তাদের কিছু বলেন না হেমন্ত সোরেন। এমনকি ঝাড়খণ্ডের জনসংখ্যাগত পরিবর্তন নিয়েও তোপ দাগেন বিজেপি নেতা।
সামনেই ঝাড়খণ্ডের নির্বাচন। আর তা ঘিরে ক্রমশ চড়ছে পারদ। বিজেপির কাছে সে রাজ্যের নির্বাচন এখন পাখির চোখ। একেবারে মাটি কামড়ে পড়ে রয়েছেন বিজেপি নেতারা। গত কয়েকদিন আগেই হিমন্ত সোরেনের ডান হিসাবে পরিচিত চম্পাই সোরেনকে ঘরে তোলে বিজেপি। তাঁকে সামনে রেখেই ঝাড়খণ্ড নির্বাচনে কার্যত ঘুঁটি সাজাচ্ছে মোদী-শাহরা। আর এর মধ্যেই এক সভা থেকে বিজেপি এবং আরএসএসকে তীব্র আক্রমণ শানান ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিমন্ত সোরেন।
#WATCH | Delhi: BJP spokesperson Shehzad Poonawalla says, "...Jharkhand CM Hemant Soren calls nationalists and people elected by the public 'chooha'. But he doesn't say anything about the Bangladeshi infiltrators who enter Santhal Pargana and encroach on land, because this… pic.twitter.com/w9ydiMPM0o
— ANI (@ANI) September 26, 2024
আরএসএসকে ইঁদুরের সঙ্গে তুলনা করেন। বলেন, বিজেপি-আরএসএস নির্বাচনী লাভ তুলতে সাম্প্রদায়িক সম্প্রীতিকে দুর্বল করার চেষ্টা করা হচ্ছে। শুধু তাই নয়, হিন্দু এবং মুসলিমদদের মধ্যে টেনশন তৈরির চেষ্টা করা হচ্ছে। আএসএস রাজ্যে ইঁদুরের মতো প্রবেশ করছে। গ্রামে গ্রামে হাড়িয়া এবং মদ নিয়ে প্রবেশ করছে বলেও কার্যত বিস্ফোরক দাবি করেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী।
শুধু তাই নয়, ঝাড়খণ্ডের জনসংখ্যাগত পরিবর্তন নিয়েও অসমের মুখ্যমন্ত্রী হমন্ত বিশ্বশর্মাকেও আক্রমণ শানান। এই প্রসঙ্গে বাংলার কথাও উঠে আসে। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর দাবি, সে রাজ্যে নয়, প্রতিবেশি বাংলাতে জনসংখ্যাগত পরিবর্তন ঘটছে। তা নিয়েও এদিন বিজেপি নেতা শাহজাদ পুনাওয়ালা হিমন্ত সোরেনকে আক্রমণ শানিয়েছেন। তিনি বলেন, ইন্ডি জোটের অন্যতম সহযোগী দল তৃণমূল বাংলার ক্ষমতায়। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে বাংলায় জনসংখ্যাগত পরিবর্তন ঘটছে তা মানছেন বলে আক্রমণ বিজেপির।












Click it and Unblock the Notifications