Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Jharkhand Assembly Election 2024: ঝাড়খণ্ডে বিজেপির প্রথম প্রার্থী তালিকা প্রকাশ, টিকিট পেলেন চম্পাই-বুলবুল

Jharkhand Assembly Election 2024: ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি (BJP Candidates List)। প্রথম দফার তালিকায় ৬৬ জন প্রার্থীর নাম ঘোষণা গেরুয়া শিবিরের। মোট ৮১টি বিধানসভা আসন রয়েছে ঝাড়খণ্ডে। শনিবার অধিকাংশ আসনেই প্রার্থী ঘোষণা করল বিজেপি।

ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেনকে (Champai Soren) সরাইকেল্লা বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করল বিজেপি। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (JMM) ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন চম্পাই। হেমন্ত সোরেনের জেলযাত্রার পর মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলেছেন চম্পাই। মাস পাঁচেক পর হেমন্ত ফিরে আসতে তাঁকে পদ ছেড়ে দিতে হয়। দলে বিদ্রোহ ঘোষণা করে বিজেপিতে যোগ দেন চম্পাই।

Jharkhand Assembly Election 2024

এছাড়াও ঝাড়খণ্ডের বিজেপি সভাপতি বাবুলাল মারাণ্ডিকে (Babulal Marandi) প্রার্থী করা হয়েছে ধনবার বিধানসভা কেন্দ্র থেকে। হেমন্ত সোরেনের বৌদি সীতা সোরেনকে (Sita Soren) জামতারা আসন থেকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে বিজেপি। গীতা কোড়া ও কেন্দ্রীয় মন্ত্রী সুদর্শন ভগতও রয়েছেন তালিকায়।

৮১ আসনের মধ্যে ৬৮টি লড়ছে বিজেপি। তার মধ্যে ৬৬টিতেই ঘোষিত হল প্রার্থীদের নাম। বাকি আসনগুলি জোট শরিকদের জন্য ছেড়েছে গেরুয়া শিবির। ১০টি আসনে অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়ন, ২টি আসনে জনতা দল ও একটি আসনে লড়বে লোক জনশক্তি পার্টি বা এলজেপি।

ঝাড়খণ্ডে প্রথম দফার বিধানসভা ভোট ১৩ নভেম্বর। ঝাড়খণ্ডে দ্বিতীয় দফার ভোট রয়েছে ২০ নভেম্বর। ভোটগণনা হবে ২৩ নভেম্বর। মোট ২.৬০ কোটি ভোটার দাঁড়াবেন ভোটের লাইনে। এদের মধ্যে প্রথমবার ভোট দেবেন ১১.৮৪ লক্ষ ভোটার। বিশেষভাবে সক্ষম ও তৃতীয় লিঙ্গ এবং প্রবীণ ভোটার মিলিয়ে রয়েছেন ১.১৩ লক্ষ।

১৩ নভেম্বর প্রথম দফায় ৪৩টি বিধানসভায় হবে ভোট। ২০১৯ সালে শেষ বিধানসভা নির্বাচনে ৮১টি আসনের মধ্যে ৩০টিতে জিতেছিল জেএমএম, কংগ্রেস ১৬টিতে ও ১টি আসনে জিতেছিল আরজেডি। তিনটি দল একজোট হয়ে ঝাড়খণ্ডে সরকার গঠন করে। অপরদিকে ২৫টি আসন জিতে ঝাড়খণ্ড হারাতে হয়েছিল বিজেপিকে। মাত্র দুটিতে জয়ী হয়েছিল আজসু পার্টি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+