বাংলাদেশি অনুপ্রবেশ হচ্ছে মুর্শিদাবাদ হয়ে, আদিবাসী মেয়েদের ফুঁসলিয়ে করছে বিয়েও! বিস্ফোরক মুখ্যমন্ত্রী
Jharkhand Assembly Election 2024: পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ হয়ে ঢুকছে বাংলাদেশি অনুপ্রেবেশকারীরা! আর তাতে ক্রমশ বদলে যাচ্ছে ঝাড়খণ্ডের জনবিন্যাস। ভোট প্রচারে গিয়ে এমনটাই চাঞ্চল্যকর দাবি করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। সামনেই ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচনকে কেন্দ্র করে চড়ছে পারদ।
বাংলাদেশ অনুপ্রবেশ ইস্যুকে সামনে রেখে সে রাজ্যের শাসকদল জেএমএমকে লাগাতার আক্রমণ শানাচ্ছে বিজেপি (jharkhand assembly election 2024) । এবার এই ইস্যুতে একের পর এক বিস্ফোরক মন্তব্য করলেন অসমের মুখ্যমন্ত্রী (Assam chief minister Himanta Biswa Sarma)।

তাঁর দাবি, এবারের ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচন 'সনাতন' রক্ষার লড়াই। কঠিন পরিস্থিতি। ঝাড়খণ্ডের সাঁওতাল পরগণা এলাকায় ক্রমশ হিন্দুর জনসংখ্যা কমছে। ক্রমশ বদলে যাচ্ছে জনসংখ্যা। এই বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী।
তাঁর কথায়, ১৯৫১ সালে এই এলাকায় ২৬ লাখ জনসংখ্যার মধ্যে ৯০ শতাংশ ছিল হিন্দু সম্প্রদায়ের মানুষ আর মাত্র ৯.৪৩%। মোট হিন্দু জনসংখ্যার মধ্যে আদিবাসী সম্প্রদায়ের মানুষ ছিল ৪৪ শতাংশ। কিন্তু ২০১১ সালের জনগণনা অনুযায়ী এই বিন্যাস অনেকটাই বদলে গিয়েছে বলে দাবি বিজেপি নেতার। তাঁর কথায়, প্রায় ৬৭ শতাংশ এবং আদিবাসী জনসংখ্যা ২৮ শতাংশের নীচে নেমে এসেছে। এই বিষয়ে কথা বলতে গিয়ে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের দায়ী করেন।
একং সঙ্গে তাদের যেভাবে নিরাপত্তা দেওয়া হচ্ছে তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন হিমন্ত। বলেন, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ হয়ে ঝাড়খন্ডে ঢুকছে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। আর সে রাজ্যে ঢুকেই আদিবাসী মেয়েদের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হচ্ছে। এরপরেই মিলে যাচ্ছে জমি। এবং একেবারে এলাকায় জাঁকিয়ে বসে যাচ্ছে তাঁরা। এই বিষয়ে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন (Hemant Soren) একেবারেই স্পিকটি নট বলে তোপ।
কারণ এই অনুপ্রবেশকারীরাই ঝাড়খণ্ড মুক্তি মোর্চা এবং কংগ্রেসের ভোট ব্যাঙ্ক বলেও আক্রমণ শানান। ফলে এবারের ঝাড়খন্ডের নির্বাচন 'সনাতন' রক্ষার লড়াই বলেও ব্যাখ্যা করেন। ফলে সমস্ত হিন্দু সম্প্রদায়ের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান মুখ্যমন্ত্রী হিমন্ত। বলে রাখা প্রয়োজন, এবার সে রাজ্যে সরকারে ফিরতে মরিয়া বিজেপি।
আর তা জিততে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার উপর দায়িত্ব দিয়েছেন শাহ-নাড্ডা। তাঁকে সামনে রেখেই ঘুঁটি সাজাচ্ছে বিজেপি। ফলে বিজেপি নেতার কাছে ঝাড়খন্ডের নির্বাচন বড় পরীক্ষা। ঠিক মতো পাশ করতে পারেন কিনা সেটাই এখন দেখার।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications