আর্থিক তছরুপের মামলায় গ্রেফতার জেট এয়ারওয়েজের প্রতিষ্ঠাতা নরেশ গোয়েল

ব্যাঙ্ক জালিয়াতি ও আর্থিক তছরুপের মামলায় জেট এয়ারওয়েজের প্রতিষ্ঠাতা নরেশ গোয়েলকে শুক্রবার ইডি গ্রেফতার করেছে। এদিন কেন্দ্রীয় এজেন্সির তরফে তাঁকে প্রথমে জিজ্ঞাসাবাদ করা হয় এবং পরে ৫৩৮ কোটি টাকার কানাড়া ব্যাঙ্ক জালিয়াতি মামলায় গ্রেফতার করা হয়েছে।

এবছরের মে মাসে সিবিআই ব্যাঙ্ক জালিয়াতি সংক্রান্ত একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করেছিল। এই মামলায় অভিযুক্তদের তালিকায় রয়েছেন নরেশ গোয়েল, তাঁর স্ত্রী অনিতা এবং সংস্থার বেশ কিছু উচ্চপদস্থ কর্মচারী।

গ্রেফতার জেট এয়ারওয়েজের প্রতিষ্ঠাতা নরেশ গোয়েল

প্রথমে কানাড়া ব্যাঙ্কের তরফে একটি অভিযোগ দায়ের করা হয়। সেটার উপর ভিত্তি করে সিবিআই একটি এফআইআর দায়ের করে। অভিযোগ ছিল, কানাড়া ব্যাঙ্কের তরফে ঋণ হিসেবে জেট এয়ারওয়েজকে ৮৪৮ কোটি ৮৬ লক্ষ টাকা দেওয়া হয়েছিল। যার মধ্যে ৫৩৮ কোটি ৬২ লক্ষ টাকা বকেয়া পড়ে রয়েছে।

গত জুলাই মাসে এই মামলায় তদন্তে নেমে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে দিল্লি এবং মুম্বইয়ের একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালানো হয়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+