পার্সেলে 'জ্যান্ত সাপ' পাঠিয়ে স্ত্রীর অফিসের পুরুষবন্ধুকে হুমকি
বেঙ্গালুরু, ১৫ অক্টোবর : স্ত্রী শৈলজা কাজ করেন বেঙ্গালুরুর ইলেকট্রিক সাপ্লাই কোম্পানিতে (বেসকম)। সেখানে তাঁরই দফতরের এক পুরুষ সহকর্মীকে পার্সেলের মধ্যে জ্যান্ত গোখরো সাপ পাঠিয়ে হুমকি দিলেন এক ব্যক্তি। [সাপের সঙ্গে 'সেলফি' তুলে হাসপাতালে]
শিবপ্রসাদ নামে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠেছে অ্যাঞ্জেলিন ডি সিলভা নামে একজনকে বিষধর সাপ ভরা পার্সেল পাঠিয়ে হুমকি দেওয়ার। পুলিশ জানিয়েছে, পার্সেলের মধ্য়ে হুমকি চিঠিতে নিজের নামও লিখে দেয় অভিযুক্ত শিবপ্রসাদ। [মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর জন্য রাখা বোতলে সাপ]

সেই চিঠিটি কন্নর ভাষায় লেখা ছিল। নিজের স্ত্রী শৈলজার কাছ থেকে ডি সিলভাকে দূরে থাকার হুমকি দেন শিবপ্রসাদ। নাহলে ফল ভুগতে হবে বলেও চিঠিতে জানায় সে।
চিঠি ও পার্সেলে জ্য়ান্ত সাপ পাওয়ার পরই পুলিশে অভিযোগ জানান ডি সিলভা নামে ওই ব্যক্তি। পুলিশ জানিয়েছে, যে কোম্পানি ওই ক্যুরিয়র পাঠিয়েছিল তাদের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। এবং ঘটনায় দোষীদের খুব তাড়াতাড়ি গ্রেফতার করা হবে।
শিবপ্রসাদের নামে জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications