Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

দিল্লির পথে নীতীশ-তেজস্বী, পাটনা থেকে একই বিমানে চড়লেন দুই নেতা

এবারের দিল্লির মসনদ কার দখলে থাকবে সেটা ঠিক করবে 'N' ফ্যাক্টর। যে নীতীশকে পল্টুরাম বলে কটাক্ষ করা হয়েছিল ঘটনা চক্রে এখন তার হাতেই দিল্লির ভাগ্য নির্ধারণ। লোকসভা ভোটের ফলাফল প্রকাশ্যে আসতেই নীতীশকে নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে।

এদিকে আজ সকালেই পাটনা থেকে দিল্লি উড়ে গেলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। একই বিমানে নীতীশ এবং তেজস্বী দিল্লি উড়ে গেলেন। নীতীশ যোগ দেবেন এনডিএ-র বৈঠকে আর তেজস্বী যোগ দেবেন তেজস্বী যাদব। আজ খাড়গের বাসভবনে বৈঠকে বসছেন অবিজেপি নেতারা। একই বিমানে যাওয়ার সময় নীতীশ কুমারের সঙ্গে সৌজন্য বিনিময় করেন তেজস্বী যাদব।

-

লোকসভা ভোটের বিপুল ধাক্কা খেয়েছে বিজেপি। ৪০০ পার হবে বলে যে প্রচার চালিয়েছিলেন মোদী-শাহরা। চার তো দূরের কথা সাড়ে তিনশোর গণ্ডি পেরোতে পারল না বিজেপি। ভয়ঙ্কর খারাপ ফলাফল দেখতে হয়েছে গেরুয়া শিবিরকে। যার জেরে জোট শরিকদের মুখের দিকে এখন তাকিয়ে রয়েছেন মোদী-শাহরা। আর এই জোট শরিক হল টিডিপি এবং জেডিইউ। এক কথায় নীতীশ এবং চন্দ্রবাবু নাইডুর উপরে নির্ভর করছে ফের মোদীর প্রধানমন্ত্রী হওয়া।

অন্যদিকে ইন্ডিয়া জোটও প্রস্তুতি শুরু করে দিয়েছে। জানা গিয়েছে নীতীশ কুমারের কাছে ফিলার পাঠাতে পারে কংগ্রেস। অখিলেশকে নাকি নীতীশের সঙ্গে যোগাযোগ করার দায়িত্ব দেওয়া হয়েছে। লোকসভা ভোটের কয়েক মাস আগে জেডিইউ-র সঙ্গ ছেড়ে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে বিহারে সরকার গড়েছিলেন নীতীশ কুমার। তার আগে জেডিইউর সঙ্গে হাত মিলিয়ে বিজেপিকে ছেড়ে সরকার গড়েছিলেন নীতীশ।

বারবার নীতীশের এই শরিক বদল নিয়ে রাজনীতিতে চরম সমালোচনা শুরু হয়েছিল।সেই পল্টুরাম নীতীশ কুমারের কাছে এখন বিজেপি এবং কংগ্রেস দুই দুই দলকেই অপেক্ষা করতে হচ্ছে। যদিও নীতীশ কুমার জানিয়েছেন তিনি বিজেপির সঙ্গে রয়েছেন। অন্যদিকে নীতীশ কুমার নাকি এনডিএ-র কাছে স্পীকারের পদ চেয়েছেন তার সঙ্গে বেশ কিছু মন্ত্রী পদও নীতীশ কুমার দাবি করতে চলেছেন বলে জানা গিয়েছে। অন্যদিকে চন্দ্রবাবু নাইডু জানিয়ে দিয়েছেন িতনি বিজেপির সঙ্গে রয়েছেন। তিনিও বিজেপির কাছে বেশ কিছু কেন্দ্রীয় মন্ত্রীর পদ দাবি করতে পারেন।

এদিকে আজ দিল্লিতে দুই শিবিরেই মেগা বৈঠক। সন্ধে ৬টার পর দিল্লির রাজাজি মার্কে মল্লিকার্জুন খাড়গের বাড়িতে যোগ দিচ্ছেন অবিজেপি নেতারা। অন্যদিকে শিবসেনা নেতা সঞ্জয় রাউত জানিয়েছেন রাহুল গান্ধী যদি প্রধানমন্ত্রী হতে রাজি হন তাহলে উদ্ধব ঠাকরের শিবসেনা কংগ্রেসকে সমর্থন দেবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+