জাতীয় দলের মর্যাদা পেতে আসন্ন দিল্লি ও ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনকেই পাখির চোখ নীতিশের

অরুণাচলে ৬০টি বিধানসভা আসনের মধ্যে ৮টি আসনে জনতা দল ইউনাইটেডের প্রার্থীদের জয়লাভ নতুন করে অক্সিজেন জুগিয়েছে নীতীশ কুমার শিবিরে। পাশাপাশি দিল্লির পূর্ণ রাজ্যের দাবিকে মান্যতা দিয়ে কিছুদিন আগেই অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গেও সুর মেলাতে দেখা গেছে বিহারের মুখ্যমন্ত্রীকে।

ঝাড়খণ্ড বিধানসভাকে সামনে রেখে ঘুঁটি সাজাচ্ছে জেডিইউ


এবার তাই জাতীয় দলের মর্যাদা পেতে আসন্ন ঝাড়খণ্ড ও দিল্লি বিধানসভা নির্বাচনকেই পাখির চোখ করতে চলেছে জেডিইউ। আগামী ৩০শে নভেম্বর হতে চলেছে ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচন। ৮১টি আসনে পাঁচ দফায় সম্পন্ন হবে গোটা নির্বাচন প্রক্রিয়া।

বুধবার নয়া দিল্লিতে জেডিইউ-র সর্বভারতীয় সাধারণ সম্পাদক নীতীশ কুমার দলের আগামী কর্মসূচী প্রসঙ্গে বলেন, 'বর্তমানে আমার প্রধান লক্ষ্যই হলো জেডিইউয়ের জাতীয় দলের মর্যাদা প্রাপ্তি। সাংগঠনিক ভিত মজবুত করতে উত্তর ভারতের রাজ্যগুলির পাশাপাশি দিল্লি ও ঝাড়খণ্ডে উপরেও আমরা বিশেষ নজর দিয়েছি।’

অন্যদিকে নির্বাচন কমিশনের সূত্র অনুসারে, জাতীয় দলের মর্যাদা পেতে একটি চারটি রাজ্য থেকে নূন্যতম ৬ শতাংশ ভোট বা লোকসভা ভোটে মোট আসনের ২ শতাংশ পেতে হয়। অথবা নূন্যতম চারটি রাজ্যে আঞ্চলিক দলের মর্যাদা থাকতে হয়। বর্তমানে ভারতে ৬টি স্বীকৃত জাতীয় দল রয়েছে। যার মধ্যে ভারতীয় জনতা পার্টি, ন্যাশ্যানালিস্ট কংগ্রেস পার্টি, বহুজন সমাজবাদী পার্টি, কমিউনিস্ট পার্টি অফ ইণ্ডিয়া, কমিউনিস্ট পার্টি অফ ইণ্ডিয়া মার্কসবাদী(সিপিআইএম) ও ইণ্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+