Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Lok Sabha Eldection 2024: ইন্ডিয়াকে ধাক্কা দিয়ে বিজেপি-জোটে যোগ জেডিএসের, ২৪-এর আগে বদল সমীকরণে

বিরোধী মহাজোট ইন্ডিয়াকে বড়োসড়ো ধাক্কা দিল জেডিএস। শেষপর্যন্ত তারা বিজেপি-জোটে যোগ দিল। কর্নাটক নির্বাচনে পরাজয়ের পর থেকেই জল্পনা বাসা বেঁধেছিল। এবার কংগ্রেসের বিরুদ্ধে একজোট হল বিজেপি ও জেডিএস। ২০২৪-এর সাধারণ নির্বাচনের আগে জেডিএস বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটে যোগ দিল।

শুক্রবার বিকেলে জেডিএস নেতা তথা কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে দেখা করেন। তবে দক্ষিণ রাজ্য কর্নাটকে আসন ভাগাভাগি নিয়ে এখনও পর্যন্ত কোনও বিশদ তথ্য প্রকাশ করা হয়নি উভয় দলের পক্ষ থেকে।

Lok Sabha Eldection 2024

জেপি নাড্ডার পোস্ট করা একটি ছবিতে দেখা যাচ্ছে যে, দুই দলের নেতারা আলোচনায় নিয়োজিত আছেন এবং অন্য একটিতে দেখা যাচ্ছে যে তারা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে আছেন, যেখানে বিজেপির নেতারা একটি অনুষ্ঠানে উপস্থিত হন। তিনি বলেন, "আমি খুশি যে জেডিএস এনডিএ জোটের অংশ হওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

জেপি নাড্ডা বলেন, আমরা তাদের আন্তরিকভাবে স্বাগত জানাই। এটি 'নতুন ভারত, শক্তিশালী ভারত'-এর জন্য এনডিএ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির লক্ষ্যকে শক্তিশালী করবে।" এখানে উল্লেখ্য এর আগে কুমারস্বামীকে যখন বিজেপির সাথে লোকসভা নির্বাচনের আগে জোটবদ্ধ হওয়ার বিষয়ে জিজ্ঞাসা করা হয়েছিল, তখন তিনি বলেছিলেন, "গণেশ চতুর্থীর পরে আরও বিস্তারিত জানানো হবে।"

ওল্ড মাইসুরু অঞ্চলে জেডিএস শক্তিশালী। সেখানে জেডিএস ও বিজেপি জোটের পর চারটি আসনই পাবে বলে দাবি করা হয়েছে। এথানে বিজেপিকে বিধানসভা নির্বাচনে কংগ্রেসের কাছে হারাতে দেখা গেছে। জেডিএস-বিজেপি জোটের পর বিজেপি নেতা এবং কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদিউরপ্পা বলেন, আটটির মধ্যে জেডিএস মান্ড্য ছাড়া তিনটি আসন প্রতিদ্বন্দ্বিতা করবে।

Lok Sabha Eldection 2024

তিনি আরও দাবি করেন, এই জোটের ফলে বিজেপি এ রাজ্যে ২৫ থেকে ২৬টি আসনে জিততে সাহায্য করবে। জুনের প্রথম দিকে এই জোটের সম্ভাবনার কথা জানিয়েছিল। ২০১৯ লোকসভা নির্বাচনে জেডিএস খারাপ পারফরম্যান্স করেছিল। তারা মাত্র একটি আসন জিতেছে এবং মাত্র ৯ শতাংশ ভোট পেয়েছে।

তবে এ বছরের শুরুতে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে কিছুটা ভালো করেছিল, সেখানে জেডিএস প্রায় ১৪ শতাংশ ভোট পায়। ১৯টি আসন পেয়েছিল তারা। যদিও সেই সংখ্যা ২০১৮-র বিধানসভা নির্বাচনের তুলনায় অনেক কম। ২০১৮-র বিধানসভা নির্বাচনে জেডিএস জিতছিল ৩৭টি আসনে।

অন্যদিকে এবার বিধানসভা নির্বাচনে বিজেপি ৩৬ শতাংশ ভোট পেয়েছে। আর ২০১৯ সালে তারা এই রাজ্যে সুইপ করেছিল। সব আসনই লাভ করেছিল বিজেপি। জেডিএসের এখনও ওল্ড মাইসুরু অঞ্চলের আটটি লোকসভা আসনে প্রভাব রয়েছে। এর মধ্যে রয়েছে মান্ড্য, হাসান, বেঙ্গালুরু (গ্রামীণ) এবং চিকবল্লাপুর আসন। এছাড়াও, ভোক্কালিঙ্গা ভোটারদের উপর জেডিএস-এর প্রভাব বিজেপির হাতকে শক্তিশালী করবে। এই জোট দক্ষিণ এই রাজ্যে কংগ্রেসের কাছে চ্যালেঞ্জিং হবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+