উত্তরপ্রদেশে হুলস্থুল কাণ্ড! ফুচকা খেতে গিয়ে এক মহিলার খুলে গেল চোয়াল, দেখুন ভিডিও

ফুচকা নামটা শুনলেই জিভে জল চলে আসে, তাই না? প্রতিটি স্ট্রিট ফুড প্রেমীরা টক, ঝাল, মিষ্টি জলে ডোবানো এই মুচমুচে ফুচকা খেতে খুবই ভালোবাসেন। কিন্তু ফুচকা খেতে গিয়ে একী কাণ্ড ঘটল! চোয়ালটাই খুলে গেল! ফুচকা খেতে গিয়ে বড়সড় বিপাকে উত্তরপ্রদেশের আউরাইয়া জেলার এক মহিলা। কী এমন ঘটেছিল তাঁর সঙ্গে?

জানা গিয়েছে যে, ওই মহিলার নাম ইনকালা দেবী। উত্তরপ্রদেশের দিবিয়াপুর এলাকার গৌরী কিষাণপুর গ্রামের বাসিন্দা তিনি। পরিবারের এক সদস্যের সাথে কাছাকাছি এক হাসপাতালে যাচ্ছিলেন তিনি। সেখানে ভর্তি ছিলেন মহিলার ভাইপোর অন্তঃসত্ত্বা বউ। পরিবারের লোকেরা জানিয়েছেন যে, তিনি ফুচকা খেতে বসেছিলেন এবং মুখ খুলে ফুচকায় কামড় দিতেই হঠাৎ করে তাঁর চোয়ালটি সরে যায়। পরিবারের লোকের কথায়, 'আমরা প্রথমে ভেবেছিলাম, কোনও কারণে হয়তো ব্যাথা লাগছে। তারপরে যখন তাঁর মুখ আর বন্ধ হচ্ছিল না, তখন তাড়াতাড়ি আমরা তাঁকে হাসপাতালে নিয়ে যাই'।

এরপর পরিবারের সদস্যরা তাড়াতাড়ি করে তাঁকে কাছাকাছি ক্লিনিকে নিয়ে যান। ডাক্তাররা প্রাথমিক চিকিৎসা করে তাঁর চোয়াল ঠিক করার চেষ্টা করেন। তবে তাতে কোনও লাভ হয়নি। সেখান থেকে তাঁকে বড় একটি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং স্পেশালাইজড ট্রিটমেন্ট দেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা ওই মহিলার চোয়াল সঠিক জায়গায় বসাতে সক্ষম হন। তবে পরিবার জানায়, ইনকালা দেবী এখনও ব্যথায় ভুগছেন।

ফুচকা ভারতীয়দের কাছে খুবই প্রিয় একটি স্ট্রিট ফুড। তবে, বিশেষজ্ঞরা পরামর্শ দেন যে এই খাবার মনোযোগ সহকারে খাওয়ার চেষ্টা করতে।বিশেষ করে অতিরিক্ত বড় অংশ এড়িয়ে চলতে। কারণ অতিরিক্ত বড় ফুচকা চোয়ালে চাপ দিতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+