Prashant Kishor: আগামী বছরে বিহারের নির্বাচনে আত্মপ্রকাশ জন সুরাজের, পরিকল্পনায় আর কী বললেন প্রশান্ত কিশোর
Prashant Kishor: এখনও বিহারের রাস্তা জন সুরাজ। দোসরা অক্টোবর আত্মপ্রকাশ রাজনৈতিক দলের। রবিবার ভোটে লড়াই নিয়ে বড় ঘোষণা করলেন জন সুরাজের প্রধান প্রশান্ত কিশোর। তিনি বলেছেন, ২০২৫-এর বিহার বিধানসভা নির্বাচনে দল ২৪৩ টি আসনেই প্রতিদ্বন্দ্বিতা করবে।
একইসঙ্গে তিনি বলেছেন, দল আগামী বছরের নির্বাচনে মহিলা প্রার্থী থাকবেন ৪০ জন। সঙ্গে তিনি বলেছেন, ২০২৩ সাল নাগাদ জন সুরাজ ৭০-৮০ জন মহিলাকে লড়াইয়ের সুযোগ দেবে।

তিনি বলেছেন, যথক্ষণ না মহিলারা আর্থিকভাবে সাবলম্বী হবেন, ততদিন পর্যন্ত তাঁরা সমতা পাবেন না। মহিলাদের জীবিকা নির্বাচনের জন্য আট শতাংশ হারে ঋণ পেতে হবে। এটা সরকারি গ্যারান্টি হওয়া উচিত। প্রশান্ত কিশোরকে উদ্ধৃত করে এমনটাই জানিয়েছে পিটিআই।
প্রশান্ত কিশোর দাবি করেছেন, যখন তাদের সরকার গঠিত হবে, তখন স্বল্প আয়ের জন্য মানুষকে বিহার থেকে বাইরে যেতে হবে না। তিনি আরও বলেছেন, তিনি জনগণের শুধু নেতাদের ছেলে-মেয়ে দেখে নয়, নিজেদের ছেলে-মেয়েদের দেখে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছেন।
কেমন হবে জন সুরাজের কমিটি তাও জানিয়েছেন প্রশান্ত কিশোর। ২৫ সদস্যের কেন্দ্রীয় কমিটি থাকবে। সদস্যদের সাধারণ বিভাগ, ওবিসি বিভাগ, অত্যন্ত অনগ্রসর বিভাগ, তফশিলি জাতি-উপজাতি ও সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব থাকবে। সদস্যরা একবছরের মেয়াদের জন্য থাকবেন। তবে প্রশান্ত কিশোর ঘোষণা করেছেন তিনি নেতৃত্ব গোষ্ঠীর অংশ হবেন না, রাজ্য জুড়ে তাঁর পদযাত্রা চালিয়ে যাবেন তিনি।
এই মাসের শুরুর দিকে প্রশান্ত কিশোর বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে ক্ষমতা ধরে রাখতে কেন্দ্রে বিজেপির ওপরে নির্ভরশীল হওয়ার পাশাপাশি সাধারণের সুবিধা নিশ্চিত করতে ব্যর্থতার অভিযোগ করে কটাক্ষ করেছিলেন।
প্রশান্ত কিশোর বলেছিলেন, লোকেরা বিহারের বিশেষ মর্যাদার দাবি করছে। তাঁর প্রশ্ন কেন নীতীশ কুমার ২০ টি চিনি কল ফের চালু করার জন্য চাপ দিতে পারেনি, যেগুলো বছরের পর বছর ধরে বন্ধ রয়েছে। কিন্তু তিনি প্রায় ২০ বছর ক্ষমতায় রয়েছেন, তাঁকে সুযোগ নষ্টের জন্য স্মরণ করা হবে বলেও কটাক্ষ করেছিলেন তিনি।












Click it and Unblock the Notifications