Jammu and Kashmir: রেয়াসিতে বাসে হামলার অন্যতম চক্রীর ছবি প্রকাশ, ধরে দিতে পারলে লক্ষাধিক টাকার পুরস্কার
কাশ্মীরের রেয়াসিেত বাসে জঙ্গি হামলার ঘটনায় অভিযুক্ত জঙ্গির স্কেচ প্রকাশ করল পুলিশ। শুধু স্কেচ প্রকাশ করাই নয় জঙ্গির সন্ধান দিতে পারলে ২০ লক্ষ টাকা পুরস্কারও ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রী পদে মোদীর শপথের দিন বিকেলে জম্মু কাশ্মীরের রেয়াসিতে তীর্থযাত্রীদের বাস লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা।
সেই হামলার দায় স্বীকার করেছে পাক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবা। ঘটনার পরের দিন ড্রোন নিয়ে চিরুণি তল্লাশি চালায় পুলিশ এবং সেনা। সেদিনের ঘটনায় ১০ জনের প্রাণ গিয়েছে। শিবখরি থেকে কাটরা যাচ্ছিল বাসটি। সেসময় রেয়াসির কাছে জঙ্গিরা বাসটি লক্ষ্য করে গুলি চালায় বলে জানা গিয়েছে। তারপরেই বাসটি খাদে পড়ে যায়।

সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে তিন জঙ্গি তীর্থযাত্রীদের বাসটিকে টার্গেট করে গুলি চালায়। আহত তীর্থযাত্রীরা জানিেয়ছেন শিবখরি থেকে বাসটি কয়েক কিলোমিটার যাওয়ার পরেই তাঁরা গুলির শব্দ শুনতে পান। তিনজঙ্গি বাসটিকে ঘিরে গুলি চালাচ্ছিল। একজন সামনের দিক থেকে গুলি চালায় আরেকজন পিছন থেকে গুলি চালাচ্ছিল। তারপরেই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং বাসটি খাদের মধ্যে পড়ে যায়।
প্রাথমিক তদন্তে এনআইএ এবং সেনাবাহিনী জানতে পেরেেছ তিন জঙ্গিই রয়েছে এই রেয়াসিতে তীর্থযাত্রীদের বাসে হামলার ঘটনায়। তিন জঙ্গির মধ্যে এক জঙ্গির স্কেচ প্রকাশ করেছে পুলিশ। সেই সঙ্গে এই জঙ্গির খোঁজ দিতে পারলে ২০ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে। এক প্রত্যক্ষদর্শীর দেওয়া তথ্যের ভিত্তিতে এই স্কেচ প্রকাশ করা হয়েছে।
হামলার পর কাশ্মীরের পোনি এলাকায় জঙ্গিরা আত্মগোপন করে রয়েছে বলে দাবি করেছে পুলিশ। সেখানে ড্রোন নিয়ে সেনাবাহিনী তল্লাশি অভিযান চালালেও এখনও কারোর খোঁজ পায়নি পুলিশ। তারপরেই আবার কাশ্মীরে সেনা ছাউনিতে জঙ্গি হামলার ঘটনা ঘটেছে।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications