Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Jammu & Kashmir Assembly Election 2024: কে হচ্ছেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী? বড় ঘোষণা ফারুক আবদুল্লা'র

Jammu & Kashmir Assembly Election 2024: জম্মু-কাশ্মীরে বড় ধাক্কা বিজেপির! ভূস্বর্গে সংখ্যাগরিষ্ঠ আসন ছিনিয়ে নেওয়ার পথে কংগ্রেস এবং ন্যাশানাল কনফারেন্স জোট। আর এরপরেই সে রাজ্যের রাশ কার হাতে যাচ্ছে তা ঘোষণা করে দিলেন ন্যাশানাল কনফারেন্স সুপ্রিমো ফারুক আবদুল্লাহ (National Conference's Farooq Abdullah)।

তিনি জানিয়েছেন, জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী হবেন ওমর আবদুল্লাহ (Omar Abdullah) । এই ঘোষণার পরেই উচ্ছ্বাসে ফেটে পড়েন এনসির নেতা-কর্মীরা। অন্যদিকে কংগ্রেসের তরফেও নেতা-কর্মীদের উচ্ছ্বাস দেখা গিয়েছে।

Farooq Abdullah

জম্মু-কাশ্মীরের কোথাও ফাটানো বাজি তো কোথাও মিষ্টি বিতরণ করা হচ্ছে। বলে রাখা প্রয়োজন, এবারের জম্মু-কাশ্মীরের নির্বাচন (Jammu & Kashmir Assembly Election 2024) ছিল খুবই গুরুত্বপূর্ণ। দীর্ঘ প্রায় ১০ বছর পর নির্বাচন হল এই রাজ্যে। বিশেষ করে ২০১৯ সালে জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়া হয়। এরপর প্রথমবার ভোট সেখানে। ফলে বিজেপি এবং কংগ্রেস সবার নজর ছিল এই রাজ্যের নির্বাচনের দিকে। আর তাই একেবারে কোমর বেঁধে ভোটের ময়দানে নামে দুই প্রধান দলই।

তবে কংগ্রেস এবার সেখানকার অন্যতম রাজনৈতিক দল ন্যাশানাল কনফারেন্সের সঙ্গে জোট বেঁধে লড়াই'য়ের ময়দানে নামে। অন্যদিকে বিজেপি এবং পিডিপি আলাদা ভাবে নির্বাচনে নামে। জম্মু-কাশ্মীর জিততে একেবারে মাটি কামড়ে প্রচার করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ। প্রচার সারেন যোগী সহ একাধিক শীর্ষ বিজেপি নেতা। অন্যদিকে রাহুল গান্ধীকে সামনে রেখেই সে রাজ্যে প্রচার করে কংগ্রেস এবং এনসি।

এদিন ফল ঘোষণা হওয়ার পর থেকেই কংগ্রেস এবং ন্যাশানাল কনফারেন্স জোট এগোতে শুরু করে। এখনও পর্যন্ত যা ট্রেন্ড তাতে জম্মু ও কাশ্মীরে ৪৮টি আসনে এগিয়ে রয়েছে এনসি-কংগ্রেস। বিজেপি এগিয়ে রয়েছে ২৯ টি আসনে এবং অন্যান্য এগিয়ে রয়েছে ১৩ টি আসনে।

সে রাজ্যের মোট আসন ৯০। ম্যাজিক ফিগার ৪৬। সেই আসনের থেকে অনেক বেশি আসনে এই মুহূর্তে কংগ্রেস এবং ন্যাশানাল কনফারেন্স জোট এগিয়ে। আর তা থাকতেই ন্যাশানাল কনফারেন্স সভাপতি এবং জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ বড় মন্তব্য করলেন। তিনি জানান, জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী হবেন ওমর আবদুল্লাহ (Omar Abdullah) । তবে কবে হবে মুখ্যমন্ত্রীর শঅপথ তা এখনও স্পষ্ট নয়। সূত্রের খবর, এই বিষয়ে যাবতীয় সিদ্ধান্ত আলোচনার মাধ্যমেই নেওয়া হবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+