Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

J&K Assembly Election 2024: বুধেই প্রথম দফার নির্বাচন ভূস্বর্গে, ভোট হবে ২৪ আসনে! রইল খুঁটিনাটি তথ্য

J&K Assembly Election 2024: ইতিহাসের মুখোমুখি দেশ। দীর্ঘ ১০ বছর নির্বাচন হতে চলেছে জম্মু-কাশ্মীরে। প্রথম দফায় আগামীকাল বুধবার অর্থাৎ ১৮ সেপ্টেম্বর ২৪ টি আসনে নির্বাচন হতে চলেছে। ২০১৯ সালের অগাস্ট মাস, ঐতিহাসিক সিদ্ধান্ত নেয় নরেন্দ্র মোদী সরকার। ৩৭৮০ ধারা বাতিল করা হয়।

এরপর প্রথম নির্বাচন (Jammu Kashmir Vidhan sabha Election 2024 Phase 1 voting) হতে চলেছে সেখানে। ফলে গোটা দেশের নজর সে রাজ্যের উপর। নির্বাচনকে (J&K Assembly Election 2024) কেন্দ্র করে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে। সতর্ক করা হয়েছে সমস্ত বাহিনীকে।

J amp amp K Assembly Election 2024

J&K Assembly Election 2024: প্রথম দফায় নির্বাচন-

প্রথম দফার নির্বাচনে জম্মুর ৮ আসন এবং কাশ্মীরের ১৬ আসনে নির্বাচন (J&K Assembly Election 2024) হবে। নির্বাচন কমিশনের প্রকাশিত তথ্য অনুযায়ী, আগামীকাল বুধবার ইভিএমে ২১৯ প্রার্থীর ভাগ্য নির্ধারন হবে। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, প্রথম দফার 2327580 জন ভোট দেবেন।

যার মধ্যে 1176462জন পুরুষ এবং 1151058 মহিলা ভোট দেবেন। ভোট দেবেন তৃতীয় লিঙ্গের ৬০ জনও। সুষ্ঠ ভাবে নির্বাচন করতে প্রাতঃ ১৪ হাজার কর্মী নিয়োগ করেছে নির্বাচন কমিশন। ৩২৭৬ টি নির্বাচন কেন্দ্র তৈরি করা হয়েছে। প্রত্যেক বুথের জন্যে কড়া নিরাপত্তা ব্যবস্থা থাকবে।

J&K Assembly Election 2024: কোন আসনে ভোট হবে?

একাধিক গুরুত্বপূর্ণ আসনে ভোট (J&K Assembly Election 2024) রয়েছে বুধবার। এমন বেশ কিছু কেন্দ্র রয়েছে যা নিরাপত্তার দিক থেকে গুরুত্বপূর্ণ। যেমন ভোট হবে পাম্পোর, পুলওয়ামা, ত্রাল, জৈনাপোরা, রাজপোরা, ডিএইচ পোরা, সোপিয়ান, দেওসার, কুলগাম, ডোরু, অনন্তনাগ পশ্চিম, কোকেরনাগ (এসটি), শ্রীগুফওয়ারা-বিজবেহারা সহ একাধিক গুরুত্বপূর্ণ কেন্দ্র রয়েছে তালিকায়। ফলে সবদিক থেকে সতর্ক নির্বাচন কমিশন।

J&K Assembly Election 2024: মহাজোটের বিরুদ্ধে লড়াই!

এই বার জম্মু-কাশ্মীর বিধানসভা নির্বাচন ((J&K Assembly Election 2024) বিজেপির কাছে খুব গুরুত্বপূর্ণ। অন্যদিকে কংগ্রেস এবং ন্যাশানাল কনফারেন্স (NC) জোট বেঁধে লড়াই করছে। অন্যদিকে পিপুলস ডেমোক্রেটিক পার্টি (PDP), পিপুলস কনফারেন্স আলাদা আলাদা লড়াই নির্বাচনের ময়দানে। জম্মু-কাশ্মীরের বিধানসভা নির্বাচনের ময়দানে আছে CPI (M)-ও। ফের একবার লড়াই'য়ের ময়দানে মোহাম্মদ ইউসুফ তারিগামি। কুলগাম বিধানসভা থেকে পঞ্চমবারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন৷ এছাড়াও পিডিপির ইলতিতা মুফতি, আব্দুল রহমান বিরি অনন্তনাগ থেকে লড়াই করছেন। আছে একাধিক নতুন মুখ।

J&K Assembly Election 2024: ফল ৮ অক্টোবর

৯০ টি বিধানসভায় ভোট হবে তিন দফায় (J&K Assembly Election 2024)। আগামী ১লা অক্টবর দ্বিতীয় দফা, তৃতীয় দফায় ভোট হবে আগামী ৫ অক্টোবর। জম্মু-কাশ্মীর বিধানসভা নির্বাচনে ফল ঘোষনা আগামী ৮ অক্টোবর।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+