জম্মু ও কাশ্মীরে সেনার গাড়িতে আগুন, মৃত চার জওয়ান, চলছে তদন্ত

বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরে পুঞ্চ এলাকায় সেনাবাহিনীর একটি গাড়িতে আগুন লেগে যাওয়ার ঘটনা ঘটেছে। ঘটনায় মৃত্যু হয়েছে চার জওয়ানের। ঘটনাটি ঘটেছে ভাটা ধুরিয়ান এলাকায়। ইতিমধ্যে ঘটনাটির তদন্ত শুরু হয়ে গিয়েছে।

জানা গিয়েছে, ঘটনাস্থলে ইতিমধ্যে পৌঁছেছেন সেনাবাহিনী ও অন্যান্য পুলিশ সদস্যরা। জম্মু-কাশ্মীরে বৃহস্পতিবার এক বড় দুর্ঘটনা ঘটে। কীভাবে ঘটল ঘটনাটি, এখানে পুঞ্চের ন্যাশনাল হাইওয়ের উপর সেনার একটি গাড়িতে আচমকা ভয়াবহ আগুন লেগে যায়। এই ঘটনায় কমপক্ষে ৪ জন মারা যান। এই ঘটনাটি ঘটেছে ভাটা ধুরিয়ান এলাকায়। ঘটনার খবর পেয়ে সেনাক পদস্থ আধিকারিক ঘটনাস্থলে পৌঁছে এবং তদন্ত শুরু করেন। কীভাবে আগুন লেগেছে তা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। আর কারোও কোনও ক্ষতি হল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

Jammu and Kashmir

এই ঘটনার একটি ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, শেয়ার হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, গাড়িটিকে দাউদাউ করে জ্বলছে। আশপাশের লোকজন গাড়িতে আগুন লাগতে দেখে দ্রুত ঘটনাস্থলে ছুটে গেছেন বলেও দেখা যাচ্ছে। জানা যাচ্ছে, গাড়িতে বজ্রপাতের কারণে আগুন লেগে থাকতে পারে, তবে এই বিষয়ে এখনোও সঠিক কিছু জানা যায়নি।

বলা বাহুল্য, কিছুদিন আগে বাটিন্দা সামরিক স্টেশনে একটি ভ্রাতৃহত্যার ঘটনায় চার জওয়ান প্রাণ যাওয়ার কয়েকদিন পর এই দুঘটনাটি ঘটেছে। যেখানে একজন জওয়ান তার চার সহকর্মীকে গুলি করেছিল বলে জানা গিয়েছিল। জওয়ানকে অবশেষে গ্রেপ্তার করা হয়েছিল। যদি পুলিশি জেরায় সে হামলার কথা স্বীকার করে। সে এও জানিয়েছিল হামলার দুদিন আগে জওয়ান একটি রাইফেল চুরি করেছিল ও সেটি লুকিয়ে রেখেছিল। এপ্রিল মাসের ১২ তারিখ ভোর ৪ টে ৩৫ মিনিটে সে রাইফেলটি বের করে দেয়। সেই রাইফেল দিয়েই তার সহকর্মীদের গুলি করে ছিল এবং রাইফেলটি নর্দমার গর্তে ফেলেও দিয়েছিল। যদিও সে তার দোষ স্বীকার করে নিয়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+