কংগ্রেসের সভাপতি নির্বাচনে অংশ নিতে কারও অনুমোদনের প্রয়োজন নেই, দাবি জয়রাম রমেশের
কংগ্রেসের সভাপতি নির্বাচনে অংশ নিতে কারও অনুমোদনের প্রয়োজন নেই, দাবি জয়রাম রমেশের
যত দলের সভাপতি নির্বাচন সামনে আসছে, কংগ্রেসের অভ্যন্তরে তত বেশি জল্পনার সৃষ্টি হচ্ছে। অক্টোবরে কংগ্রেসের সভাপতি নির্বাচন। সেখানে কংগ্রেসের প্রবীণ সাংসদ শশী থারুর ও রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের অংশগ্রহণের জল্পনা বেড়েছে। সেই জল্পনাকেই উসকে কংগ্রেসের প্রবীণ নেতা জয়রাম রামেশ মন্তব্য করেছেন। তিনি জানিয়েছেন, কংগ্রেসের যে কোনও প্রতিনিধি প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন। তারজন্য কংগ্রেসের কোনও নেতার অনুমতি নেওয়ার কোনও প্রয়োজন নেই।

টুইটে কী বললেন জয়রাম রমেশ
টুইট করে কংগ্রেসের প্রবীণ নেতা জয়রাম রমেশ বলেন, বর্তমানে সম্পূর্ণ দল ভারত জোড়ো যাত্রাকে সফল করতে ব্যস্ত। তবে একথা আর একবার স্মরণ করিয়ে দেওয়া প্রয়োজন, কংগ্রেস তার সভাপতি নির্বাচনের জন্য যে কোনও সদস্যকে স্বাগত জানাচ্ছে। একটি গণতান্ত্রিক ও স্বচ্ছ প্রক্রিয়ায় কংগ্রেসে সভাপতি নির্বাচন হবে। এই প্রতিদ্বন্দ্বিতা করার জন্য কারও অনুমোদনের প্রয়োজন নেই। বিশেষ করে কোনও দলীয় নেতৃত্বের অনুমোদনের প্রয়োজন নেই।

কংগ্রেসের সভাপতি নির্বাচন
কংগ্রেসের সভাপতি নির্বাচনে ২০ সেপ্টেম্বর থেকে ২৪ সেপ্টেম্বরের মধ্যে মনোনয়ন জমা দিতে হবে। ১৭ অক্টোবর সভাপতি নির্বাচন হবে। ১৯ অক্টোবর ফলাফল ঘোষণ করা হবে। বিজেপি বার বার কংগ্রেসে গান্ধী পরিবার অধিকার নিয়ে কটাক্ষ করেছেন। পরিবারবদী দল হিসেবে তোপ দেগেছেন। তারমধ্যেই রাহুল গান্ধীর সভাপতি নির্বাচনে অংশগ্রহণ করা নিয়ে ধোঁয়াশা দেখতে পাওয়া গিয়েছে। ভারত জোড়ো যাত্রায় রাহুল গান্ধী বলেছেন, যদি দলের সভাপতি নির্বাচনে মনোনয়ন জমা না দেন, সংবাদমাধ্যমের মুখোমুখি হবেন। তিনি বিস্তারিতভাবে বলবেন কেন তিনি সভাপতি নির্বাচনে অংশগ্রহণ করবেন না।

শশী থারুরের সঙ্গে সোনিয়া গান্ধীর বৈঠক
সোমবার দিল্লিতে কংগ্রেসের প্রবীণ সাংসদ শশী থারুর সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক করেন। এই বৈঠক নিয়ে কংগ্রেসের অভ্যন্তরে একাধিক জল্পনা দেখা দিয়েছে। অনেকে মনে করছেন, কংগ্রেসের সভাপতি নির্বাচন ইস্যুতে শশী থারুর সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক করেছেন। শশী থারুরের সভাপতি নির্বাচনে অংশগ্রহণ নিয়ে একাধিক জল্পনা তৈরি হয়েছে। যদিও মালায়ম একটি সংবাদমাধ্যমে শশী থারুর সভাপতি নির্বাচনে অংশগ্রহণের দাবি উড়িয়ে দিয়েছেন।

রাহুল গান্ধীকে সভাপতি করার দাবি
রাহুল গান্ধীকে কংগ্রেসের পরবর্তী কংগ্রেস সভাপতি করার দাবি ক্রমেই জোড়াল হচ্ছে। প্রথমে কংগ্রেসের রাজস্থান ইউনিটে রাহুল গান্ধীকে সভাপতি করার দাবি জানিয়ে প্রস্তাব পাস হয়। সেই পথ অনুসরণ করে আরও ছয়টি রাজ্য ও পুদুচেরির কংগ্রেস প্রস্তাব পাস করিয়েছে। রাজ্যগুলোর মধ্যে রয়েছে, বিহার, তামিলনাড়ু, তেলেঙ্গানা, ছত্তিশগড় গুজরাত, জম্মু ও কাশ্মীর। একই পথে হেঁটে রাহুল গান্ধীকে সভাপতি করার দাবি জানিয়ে প্রস্তাব পাসের পরিকল্পনা রয়েছে কংগ্রেসের হিমাচল ইউনিটের।












Click it and Unblock the Notifications