Delimitation Row: লোকসভার আসন পুনর্বিন্যাস নিয়ে স্ট্যালিনের নেতৃত্ব বৈঠক, কী দাবি জানাল JAC
Delimitation Row: তামিলনাড়ুতে সেরাজ্যের মুখ্যমন্ত্রী তথা ডিএমকে নেতা এমকে স্ট্যালিনের নেতৃত্বে জয়েন্ট অ্যাকশন কমিটি এদিন ডিলিমিটেশন অর্থাৎ লোকসভার আসন পুনর্বিন্যাস সংক্রান্ত একটি রেজোলিউশন পাস করেছে। সেখানে তাঁদের দাবি, কেন্দ্রের নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের আসন পুনর্বিন্যাস নিয়ে স্বচ্ছতার অভাব রয়েছে।
একইসঙ্গে জয়েন্ট অ্যাকশন কমিটি সর্বসম্মতভাবে কেন্দ্র সরকারের কাছে দাবি জানিয়েছে, যাতে এই বিষয়ে আরও সুনির্দিষ্ট তথ্য শেয়ার করা হয়। এবং স্বচ্ছতা আনা হয়। এবং একইসঙ্গে ১৯৭১ সালের জনগণনা অনুযায়ী আগামী ২৫ বছরের জন্য এই আসন পুনর্বিন্যাসের (Delimitation Row) কাজটি স্তব্ধ রাখা হয়।

জয়েন্ট অ্যাকশন কমিটি যে রেজোলিউশন পাস করেছে তাতে তাঁরা বলেছে, যে কোনও ধরনের আসন পুনর্বিন্যাসের ক্ষেত্রে গণতন্ত্রকে মাথায় রেখে স্বচ্ছতার সঙ্গে বিভিন্ন রাজ্যের রাজনৈতিক দলগুলিকে এবং রাজ্য সরকার সহ অন্যান্য গুরুত্বপূর্ণ পক্ষগুলিকে সঙ্গে নিয়ে আলোচনা করে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া উচিত।
একইসঙ্গে এই কমিটির বক্তব্য, সংবিধানের ৪২, ৮৪, এবং ৮৭ নম্বর সংশোধনীতে এটা উল্লেখ করা হয়েছিল, যে সকল রাজ্যগুলি জনসংখ্যা বেঁধে রাখার ক্ষেত্রে উল্লেখযোগ্য কাজ করবে তাদের বিশেষভাবে সুরক্ষা দেওয়া হবে। এবং এখনও পর্যন্ত জাতীয় জনসংখ্যা নিয়ন্ত্রণের ক্ষেত্রে সঠিকভাবে পদক্ষেপ করা যায়নি। তাই ১৯৭১ সালের জনগণনাকে মাথায় রেখে সংসদের আসন সংখ্যা আগামী ২৫ বছরের জন্য একই রাখা হোক।
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন কেন্দ্র সরকারের কাছে আবেদন জানিয়েছেন, যে সমস্ত রাজ্য জনসংখ্যা নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য পদক্ষেপ করেছে তাদের যেন এভাবে শাস্তির মুখে না ফেলা হয়। বরং উল্টে তাদের বিশেষ সুরক্ষার পক্ষেও এদিন স্ট্যালিন সওয়াল করেছেন।
বিভিন্ন রাজ্যের রাজনৈতিক দলগুলি এদিন স্ট্যালিনের নেতৃত্বে জয়েন্ট অ্যাকশন কমিটির এই ডিলিমিটেশন সংক্রান্ত বৈঠকে অংশগ্রহণ করেছিল। এই রাজ্যগুলি তাদের নিজেদের বিধানসভায় এই নিয়ে রেজোলিউশন আনবে এবং কেন্দ্রীয় সরকারকে এই আসন পুনর্বিন্যাস সংক্রান্ত অতীতে যে যে বিষয় গুরুত্বপূর্ণ হিসাবে উঠে এসেছিল সেই তথ্য এবং ইতিহাস জানাবে। সংসদের অধিবেশন চলাকালীনই সাংসদদের একটি দল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে এই বিষয়ে কথা বলবেন।
এদিন চেন্নাইয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের নেতৃত্বে হওয়া বৈঠকে হাজির ছিলেন কর্নাটকের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার, তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, ওডিশা কংগ্রেস সভাপতি ভক্ত চরণ দাস এবং বিজু জনতা দলের নেতা সঞ্জয় কুমার দাস বর্মা সহ অনেকেই। তবে এদিনের বৈঠকে তৃণমূল কংগ্রেসকে অংশগ্রহণ করতে দেখা যায়নি। আসন পুনরুবিন্যাস সংক্রান্ত পরের বৈঠকটি হায়দরাবাদে হবে বলে জানা গিয়েছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications