Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

J&K Assembly Election 2024: জম্মু ও কাশ্মীরে জোর ধাক্কা খেল পিডিপি, হেরে গেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর কন্যা

J&K Assembly Election 2024: জম্মু ও কাশ্মীর বিধানসভা নির্বাচনে জোর ধাক্কা খেল পিডিপি। হেরে গেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির কন্যা ইলতিজা।

২০০২, ২০০৮ ও ২০১৪ সালের বিধানসভা নির্বাচনে শ্রীগুফওয়াড়া-বিজবেহারা আসন থেকে জিতে বিধায়ক হন পিডিপির আবদুল রেহমান ভাট। সেখানেই এবার মেহবুবা-কন্যাকে প্রার্থী করা হয়েছিল।

J amp amp K Assembly Election 2024

২০১৪ সালে শেষবার জম্মু ও কাশ্মীরে যে ভোট হয়েছিল সেবার পিডিপি প্রার্থী আবদুল রেহমান ভাট ২,৮৬৮ ভোটে হারিয়েছিলেন নিকটতম প্রতিদ্বন্দ্বী ন্যাশনাল কনফারেন্সের বশির আহমেদ শাহকে। ১৯৭৭, ১৯৮৩ ও ১৯৮৭ সালের বিধানসভা নির্বাচনে এই আসনটি ছিল ন্যাশনাল কনফারেন্সের দখলে।

১৯৭২ সালের পর ফের এই আসনটি কংগ্রেস পুনরুদ্ধার করেছিল। ১৯৯৬ সালের বিধানসভা ভোটে জিতেছিলেন মেহবুবা মুফতি। তারপর ১৯৯৯ সাল থেকে পিডিপির দখলেই ছিল এই বিধানসভা আসনটি। আজ ফল ঘোষণার আগেই এই আসনে পরাজয় স্বীকার করে নিয়েছেন মেহবুবার কন্যা ইলতিজা।

ভোট গণনায় ক্রমেই ইলতিজার চেয়ে ব্যবধান বাড়াচ্ছেন ন্যাশনাল কনফারেন্সের বশির আহমেদ শাহ। বিজেপির সোফি ইউসিফ রয়েছেন তৃতীয় স্থানে। ভোট গণনার মাঝামাঝি সময়েই স্পষ্ট হয়ে যায় এই আসনটি দখলে রাখা হচ্ছে না পিডিপির। ইলতিজা এক্স হ্যান্ডলে লিখেছেন, আমি মানুষের রায় মেনে নিচ্ছি। বিজবেহারায় যে ভালোবাসা পেয়েছি সকলের থেকে তা সব সময় মনে থাকবে। নির্বাচনে তাঁর হয়ে যাঁরা ঝাঁপিয়ে পড়েছিলেন সেই দলীয় সমর্থকদের প্রতি কৃতজ্ঞতাও জানান ইলতিজা।

এদিকে, জম্মু ও কাশ্মীর ত্রিশঙ্কু হওয়ার সম্ভাবনা এখনও উড়িয়ে দেওয়া হচ্ছে না। ভোট গণনায় হাড্ডাহাড্ডি লড়াই চলছে। ন্যাশনাল কনফারেন্স ও কংগ্রেসের জোট ম্যাজিক ফিগারের আশেপাশেই রয়েছে। শেষ অবধি কংগ্রেস ও ন্যাশনাল কনফারেন্স জোট সরকার হলেও বিগত বিধানসভা নির্বাচনের তুলনায় বিজেপির আসন বৃদ্ধির আভাস মিলছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+