J&K Election 2024: জম্মু-কাশ্মীরে ভোটের হারে এগিয়ে বিজেপি, আসন বাড়লেও পিছিয়ে ন্যাশনাল কনফারেন্সের চেয়ে

J&K Assembly Election 2024: জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে অনেকটাই মিলল এগজিট পেল। এককভাবে ম্য়াজিক ফিগার পার করতে পারেনি কোনও রাজনৈতিক দলই।

যদিও ন্যাশনাল কনফারেন্স ও কংগ্রেস জোট গড়ে বন্ধুত্বপূর্ণ লড়াই লড়েছিল। ফলে ৯০ আসনের ম্যাজিক ফিগার পার করেছে কংগ্রেস ও ন্যাশনাল কনফারেন্স জোট।

J amp amp K Election 2024 -

জম্মু ও কাশ্মীর বিধানসভা নির্বাচনে ন্য়াশনাল কনফারেন্স জিতেছে ৪২টি আসন। ম্যাজিক ফিগারে পৌঁছতে তাদের দরকার চারটি আসন। কংগ্রেস পেয়েছে ৬টি আসন। ফলে কংগ্রেস ও ন্যাশনাল কনফারেন্স সরকার গঠনের ব্যাপারে এগিয়ে। বিজেপি পেয়েছে ২৯টি আসন।

বিজেপির আসন সংখ্যা জম্মু ও কাশ্মীরের বিধানসভা নির্বাচনের ইতিহাসে রেকর্ড। পিপলস ডেমোক্র্যাটিক পার্টি বা পিডিপি পেয়েছে তিনটি আসন। পিপলস কনফারেন্স, সিপিআইএম ও আম আদমি পার্টির ঝুলিতে গিয়েছে ১টি করে আসন। আপ এই প্রথম জম্মু ও কাশ্মীর বিধানসভা নির্বাচনে জিতল। সাতটি আসনে জিতেছেন নির্দলরা।

জম্মু ও কাশ্মীরে বিজেপি ১৯৮৩ সালের নির্বাচনে কোনও আসনে জিততে পারেনি। ১৯৮৭ সালে ২টি, ১৯৯৬ সালে ৮টি, ২০০২ সালে ১টি, ২০০৮ সালে ১১টি ও ২০১৪ সালে জিতেছিল ২৫টি আসন। দশ বছর আগের বিধানসভা নির্বাচনের আসন সংখ্যা বিজেপি এবার পার করে ফেলল।

২০১৪ সালে পিডিপি পেয়েছিল ২৮টি আসন, ন্যাশনাল কনফারেন্স জিতেছিল ১৫টিতে। পিডিপি ২৮ থেকে এবার নেমে এলো তিনে। ন্যাশনাল কনফারেন্স পৌঁছে গেল ৪২-এ। কংগ্রেস ২০১৪ সালে পেয়েছিল ১২টি আসন, এবার ৬টি।

বিজেপি আসন সংখ্যার নিরিখে এবার দুইয়ে থাকল। তবে প্রাপ্ত ভোট শতাংশের নিরিখে সব দলকেই টেক্কা দিয়েছে গেরুয়া শিবির। বিজেপির ঝুলিতে গিয়েছে ২৫.৬৪ শতাংশ ভোট। ন্যাশনাল কনফারেন্স পেয়েছে ২৩.৪৩ শতাংশ ভোট। কংগ্রেসের প্রাপ্ত ভোট ১১.৯৭ শতাংশ। নির্দল প্রার্থীদের ঝুলিতে গিয়েছে সম্মিলিত ২৪.৮৩ শতাংশ ভোট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+