কাশ্মীরে হিজবুল কামান্ডারের সঙ্গে রুদ্ধশ্বাস গুলির লড়াইয়ে সেনা, নিকেশ ২ জঙ্গি
কাশ্মীরে সেনার জঙ্গি দমন অভিযানে বড়সড় সাফল্য। ভূস্বর্গে সেনা ও জঙ্গিদের গুলির লড়াইয়ের শেষে নিকেশ করা হয়েছে হিজবুলের দাগী কামান্ডার তারিখ মৌলবীকে।
কাশ্মীরে সেনার জঙ্গি দমন অভিযানে বড়সড় সাফল্য। ভূস্বর্গে সেনা ও জঙ্গিদের গুলির লড়াইয়ের শেষে নিকেশ করা হয়েছে হিজবুলের দাগী কামান্ডার তারিখ মৌলবীকে। নিকেশ করা হয় আরও এক কুখ্যাত জঙ্গি লতিফ টাইগার। শুক্রবার সকাল থেকেই এই গুলির লড়াই শুরু হয়ে গিয়েছে। তারপরই জঙ্গি মৃত্যুর খবর আসতে থাকে।

উল্লেখ্য, ২০১৬ সালে এই সোপিয়ানেই আরও এক কুখ্যাত হিজবুল জঙ্গি বুরহান ওয়ানিকে নিকেশ করে ভারতীয় সেনা। গত সপ্তাহেও বেশ কয়েকজন হিজবুল জঙ্গিকে নিকেশ করা হয়েছে। এদের মধ্যে জঙ্গি আমিন ভাট সদ্য নবম শ্রেণি পাশ করেছে বলে জানা যায়।












Click it and Unblock the Notifications