ব্যাঙ্গালোর হল বেঙ্গালুরু, মাইসোর মাইসুরু!

এই নাম বদলের দিন হিসাবে আজকের দিনটিকেই বেছে নেওয়ার পিছনে একটা বৈশিষ্ট রয়েছে। আজ কর্ণাটক রাজ্যোৎসব। অর্থাৎ কর্ণাটকের প্রতিষ্ঠা দিবস। কর্ণাটকের বয়স হল ৬৮ বছর। গত ১৭ অক্টোবর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক কর্ণাটকের ১২ টি শহরের নামপরিবর্তনের প্রস্তাবে সম্মতি জানায়। কন্নড় ভাষার উচ্চারণের কথা মাথায় রেখে ব্যাঙ্গালোর যেমন হয়েছে বেঙ্গালুরু, ম্যাঙ্গালোর তেমনই হয়েছে ম্যাঙ্গালুরু।
যে নামগুলি পরিবর্তিত হয়েছে সেগুলি হল, বেলারি হল বেল্লারি, বেলগম হল বেলাগাভী, হুবলি হল হুব্বল্লি, টুমকুর হল টুমুকুরু, মাইসোর হল মাইসুরু, বীজাপুর হল ভীজাপুরা, চিকমঙ্গলুর হল চিক্কামঙ্গালুরু, গুলবার্গ হল কালাবুরাগি, হোসপেট হল হোসাপেটে এবং শিমোগা হল শিবামোগ্গা।












Click it and Unblock the Notifications