Student Fee Concession: রাজ্যে আইটিআই ছাত্র-ছাত্রীদের ফি-তে ছাড়, মাস্টারস্ট্রোক যোগী আদিত্যনাথের
রাজ্যে আইটিআই ছাত্র-ছাত্রীদের ফি মকুবের পথে হাঁটা দিল উত্তরপ্রদেশের বিজেপি সরকার। ছাত্রছাত্রীদের তে বড়োসড়ো ছাড় ঘোষণা করে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে মাস্টারস্ট্রোক দিলেন যোগী আদিত্যনাথ। মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নেন, আইআইটি-তে অধ্যয়নরত ছাত্রছাত্রীরা ফি-তে বড়োসড়ো ছাড় পাবেন।
এ বছরই শুরুর দিকে ফেব্রুয়ারি মাস নাগাদ উত্তরপ্রদেশের ১৫০টি আইটিআই-কে আপগ্রেড করেছিল যোগী আদিত্যনাথের সরকার। তারপর আইআইটি ছাত্রছাত্রীদের জন্য আরও একটি উপহার নিয়ে এলেন যোগী আদিত্যনাথ। এবার ফি না বাড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করা হল যোগী সরকারের পক্ষে।

চলতি ২০২৩-২০২৪ বর্ষে উত্তরপ্রদেশের আইটিআই-তে ভর্তির প্রস্তুতি নেওয়া যুবকদের জন্য সুখবর। এই শিক্ষাবর্ষে শিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউটে ফি বৃদ্ধি করা হবে না। বাবা-মা ও যুবকদের স্বার্থের কথছা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে যোগী আদিত্যনাথের সরকার।
ফি না বাড়ানোর পিছনে সবথেকে বড়ো কারণ কোভিড-১৯ মহামারীর কারণে সৃষ্ট অস্বাভাবিক পরিস্থিতি। দুর্বল আর্থিক অবস্থার কারণে বেশিরভাগ অভিভাবকের সমস্যার কথা মাথায় রেখে সরকার ২০১৮ সালের জন্য নির্ধারিত বেসরকারি শিল্প প্রশিক্ষণ প্রতিষ্ঠানের স্ট্যান্ডার্ড ফি অপরিবর্তিত রেখেছিল।
এ বছরও অধিবেশনে ২০১৮ সালে নির্ধারিত বেসরকারি আইআইটিগুলোর ফি বহাল রাখরা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃত্তিমূলক শিক্ষা, দক্ষতা, উন্নয়ন ও উদ্যোক্তা বিষয়ক প্রতিমন্ত্রী কপিল দেব আগরওয়াল বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে বৃত্তিমূলক শিক্ষায় নিজেদের ভবিষ্যৎ গড়তে যাওয়া শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের কাছে এটি খুশির খবর।
ভোকেশনাল এডুকেশন, স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনারশিপ ডিপার্টমেন্ট স্পেশাল সেক্রেটারি অভিষেক সিং এই মর্মে একটি আদেশ জারি করেছেন। ২০২৪-২৫ শিক্ষাবর্ষের জন্য ফি নির্ধারণের প্রস্তাব ২০২৪ সালের এপ্রিল মাসের মধ্যে উপলব্ধ করার জন্য লখনউয়ের প্রশিক্ষণ ও কর্মসংস্থান বিভাগের পরিচালককে নির্দেশ দিয়েছেন তিনি।
উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার রাজ্যের শিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউট আইটিআইয়ের আধুনিকীকরণ ও প্লেসমেন্টকে শক্তিশালী করার উপর জোর দেন। এর জন্য সমস্ত আইটিআইগুলিকে প্লেসমেন্টের জন্য তাদের লক্ষ্যপূরণ করতে বলা হয়েছে। এখানে ৭২টি বিভিন্ন ধরনের বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রোগ্রাম রয়েছে। তার উপরই প্রশিক্ষিত করে তোলা হয় ছাত্রছাত্রীদের।












Click it and Unblock the Notifications