IT Raid: আয়কর তল্লাশিতে এখনও পর্যন্ত বাজেয়াপ্ত ৩০০ কোটির বেশি! নীরবতা নিয়ে শাহের নিশানায় কংগ্রেস ও সঙ্গীরা
IT Raid: আয়কর বিভাগের তল্লাশিটা শুরু হয়েছিল ৬ ডিসেম্বরে। এদিন সেই তল্লাশি অভিযান পঞ্চম দিনে পড়েছে। প্রসঙ্গত তল্লাশি অভিযান শুরু হয়েছিল ঝাড়খণ্ড ও ওড়িশা ভিত্তিক বৌধ ডিস্টিলারি কোম্পানির বিরুদ্ধে। কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর জওয়ানদের মোতায়েন করে তল্লাশি অভিযান শুরু করা হয়।
এখনও পর্যন্ত এই তল্লাশি অভিযানে ৩০০ কোটির বেশি টাকা উদ্ধার করা হয়েছে। এদিন সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, দেশের যে কোনও জায়গায় আয়কর বিভাগের তল্লাশিতে উদ্ধার হওয়া এই টাকা সর্বোচ্চ হয়ে উঠতে চলেছে।

এখনও পর্যন্ত এই গ্রুপের বিভিন্ন অফিস থেকে তিনশো কোটির বেশি টাকা নগদে উদ্ধার করা হয়েছে। প্রসঙ্গত এই কোম্পানি হল রাজ্যসভার কংগ্রেস সাংসদ ধীরাজ কুমার সাহুর। এদিন ওড়িশার এসবিআই-এর আঞ্চলিক অধিকর্তা বলেছেন, তারা ১৭৬ ব্যাগ টাকা পেয়েছেন। তার মধ্যে ১৪০ টির গণনা সম্পূর্ণ হয়েছে। বাকিগুলি গণনা হয়েছে।
টাকা গুণতে তিনটি ব্যাঙ্কের ৫০ জন আধিকারিকরা জড়িত। টাকা গুণতে ৪০ টি মেশিন আনা হয়েছিল, এর মধ্যে ২৫ টি ব্যবহার করা হচ্ছে। আর ব্যাকআপ হিসেবে রাখা হয়েছে ১৫টিকে।
কংগ্রেস সাংসদের বিভিন্ন ঠিকানা থেকে হিসেব না থাকা কোটি কোটি টাকা উদ্ধারের পরে বিজেপির তরফে কংগ্রেসকে নিশানা করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইন্ডিয়া ব্লককে নিশানা করে বলেছেন, কোটি কোটি টাকা উদ্ধার করা হয়েছে। কিন্তু এই দুর্নীতি নিয়ে তারা নীরব।
সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে অমিত শাহ বলেছেন, স্বাধীনতার পরে একজন সাংসদের বিভিন্ন ঠিকানা থেকে এত বড় অঙ্কের টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। সেখানে কংগ্রেসের নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। তিনি বলেছেন, কংগ্রেস নীরব কারণ, দুর্নীতি তাদের প্রকৃতিতে রয়েছে। কিন্তু জেডিইউ, আরজেডি, ডিএমকে এবং এসপি কেন চুপ তা নিয়ে প্রশ্ন করেছেন তিনি।
অমিত শাহ কটাক্ষ করে বলেছেন, সংস্থাগুলির অপব্যবহার করা হচ্ছে বলে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে প্রচার চালানো হয়েছিল। এখন বোঝা যাচ্ছে তা করা হয়েছিল, কারণ তাদের মনে ভয় ছিল দুর্নীতির সব গোপনীয়তা প্রকাশ হয়ে পড়বে।
এর মধ্যে বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে, যে ৩০০ কোটি টাকা উদ্ধার করা হয়েছে, তা রাখা হয়েছিল বিধায়ক কেনাবেচার জন্য। তারা বলছে কংগ্রেসের নেতাদের থেকে অর্থ উদ্ধার করা আশ্চর্যের কিছু নয়, এত বিপুল পরিমাণ অর্থ বাজেয়াপ্ত করাই আশ্চর্যের।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications