ISRO Salary: চন্দ্রযান ৩ মিশনে ইতিহাস গড়া ইসরোর বিজ্ঞানী থেকে প্রযুক্তিকর্মী কার বেতনক্রম কত, একনজরে
চন্দ্রযান ৩ মিশনে চূড়ান্ত সাফল্য এনেছেন ইসরোর বিজ্ঞানীরা চাঁদের মাটিতে তৈরি হয়েছে ইতিহাস। বিশ্বের প্রথম দেশ হিসেবে ভারত চাঁদের দক্ষিণ মেরুতে পা রেখেছে। ভারতকে জগৎসভায় শ্রেষ্ঠ আসনে তুলে আনলেন যাঁরা, তাঁদের বেতন ও বেতন পরিকাঠামো নিয়ে বারবার প্রশ্ন উঠেছে।
ভারতের এই মর্যাদাপূর্ণ সংস্থা ইসরোর বিজ্ঞানী থেকে প্রযুক্তিকর্মীরা কত বেতন পান, তাঁদের বেতনক্রম কেমন, তা নিয়েই এই প্রতিবেদন। যাঁদের অক্লান্ত পরিশ্রমে ভারত আজ বিশ্বের দরবারে সমাদৃত হচ্ছে, তাঁদের হাঁড়ির হাল কেমন তা একবার ফিরে দেখা চন্দ্রযান ৩ মিশনের সাফল্যের আঙ্গিকে।

ভারতের চন্দ্রযান মিশনের প্রকল্প পরিচালক ছিলেন ৪৬ বছর বয়সী পি ভিরামুথুভেল। ইসরো চেয়ারম্যান এস সোমনাথের নেতৃত্বে তিনি এই মিশনের দায়িত্বে ছিলেন। তাঁর নেতৃত্বেই মিশন সফল হয়েছে। প্রথমবার চাঁদে পা রেখেছে ভারত। এই মিশনের বাজেট ছিল ৬১৫ কোটি টাকা। যার মধ্যে ২৫০ কোটি ছিল চন্দ্রাভিযানে অনুমোদিত।
যাঁরা এই সাফল্য নিয়ে এলেন তাঁদের বেতন কার কত, ফিরে দেখা একনজরে-
- টেকনিশিয়ান বি এল-৩ ২১৭০০-৬৯১০০
- সহকারী টেকনিশিয়ান এল-৭ ৪৪৯০০-১৪২৪০০
- বৈজ্ঞানিক সহকারী এল-৭ ৪৪৯০০-১৪২৪০০
- লাইব্রেরি সহকারী এল-৭ ৪৪৯০০-১৪২৪০০
- সহকারী টেকনিশিয়ান সাউন্ড রেকর্ডিং এল-৭ ৪৪৯০০-১৪২৪০০
- সহকারী টেকনিশিয়ান ভিডিওগ্রাফি এল-৭ ৪৪৯০০-১৪২৪০০
- প্রোগ্রাম সহকারী এল-৮ ৪৭৬০০-১৫১১০০
- সামাজিক গবেষণা সহকারী এল-৮ ৪৭৬০০-১৫১১০০
- মিডিয়া লাইব্রেরি সহকারী এল-৭ ৪৪৯০০-১৪২৪০০
- বৈজ্ঞানিক সহকারী মাল্টিমিডিয়া এল-৭ ৪৪৯০০-১৪২৪০০
- জুনিয়র প্রযোজক এল-১০ ৫৬১০০-১৭৭৫০০
- সোশ্যাল রিসার্চ অফিসার এল-১০ ৫৬১০০-১৭৭৫০০
- বিজ্ঞানী/ইঞ্জিনিয়ার এসসি এল-১০ ৫৬১০০-১৭৭৫০০
- বিজ্ঞানী/ইঞ্জিনিয়ার এসডি এল-১১ ৬৭৭০০-২০৮৭০০
- মেডিকেল অফিসার এসসি এল-১০ ৫৬১০০-১৭৭৫০০
- মেডিকেল অফিসার এসডি এল-১১ ৬৭৭০০-২০৮৭০০
- রেডিওগ্রাফার-এ এল-৪ ২৫৫০০-৮১১০০
- ফার্মাসিস্ট-এ এল-৫ ২৯২০০-৯২৩০০
- ল্যাব টেকনিশিয়ান-এ এল-৪ ২৫৫০০-৮১১০০
- নার্স বি এল-৭ ৪৪৯০০-১৪২৪০০
- সিস্টার-এ এল-৮ ৪৭৬০০-১৫১১০০
- ক্যাটারিং অ্যাটেনডেন্ট এ এল-১ ১৮০০০-৫৬৯০০
- ক্যাটারিং সুপারভাইজার এল-৬ ৩৫৪০০-১১২৪০০
- কুক এল-২ ১৯৯০০-৬৩২০০
- ফায়ারম্যান-এ এল-২ ১৯৯০০-৬৩২০০
- ড্রাইভার-কাম-অপারেটর-এ এল-৩ ২১৭০০-৬৯১০০
- হালকা যানবালক চালক-এ এল-২ ১৯৯০০-৬৩২০০
- ভারী যানবাহন চালক-এ এল-২ ১৯৯০০-৬৩২০০
- স্টাফ কার ড্রাইভার-এ এল-২ ১৯৯০০-৬৩২০০
- সহকারী এল-৪ ২৫৫০০-৮১১০০
- সহকারী রাজভাষা এল-৪ ২৫৫০০-৮১১০০
- আপার ডিভিশন ক্লার্ক এল-৪ ২৫৫০০-৮১১০০
- জুনিয়র ব্যক্তিগত সহকারী এল-৪ ২৫৫০০-৮১১০০
- স্টেনোগ্রাফার এল-৪ ২৫৫০০-৮১১০০
- অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার এল-১০ ৫৬১০০-১৭৭৫০০
- অ্যাকাউন্টস অফিসার এল-১০ ৫৬১০০-১৭৭৫০০
- পারচেজ অ্যান্ড স্টোর অফিসার এল-১০ ৫৬১০০-১৭৭৫০০
- জুনিয়র হিন্দি অনুবাদক এল-৬ ৩৫৪০০-১১২৪০০












Click it and Unblock the Notifications