আর মাত্র কয়েক ঘণ্টা, মঙ্গলে পাড়ি দেবে মঙ্গলযান

আর মাত্র কয়েক ঘন্টা। তার পরই ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি মঙ্গলযান যাত্রা শুরু করবে। গত ২৮ অক্টোবর মঙ্গলযান-এর উৎক্ষেপনের কথা থাকলেও প্রশান্ত মহাসাগরীয় এলাকায় আবহাওয়া খারাপ থাকার কারণে তা বাতিল করা হয়।
মঙ্গলযান অভিযানের চূড়ান্ত দিণক্ষন স্থির করে আগেই জানিয়েছে ইসরো। মঙ্গলবারেই মঙ্গলযানের যাত্রার দিন চূড়ান্ত হয়েছে। এদিন দুপুর ২ টো বেজে ৩৮ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার উৎক্ষেপন কেন্দ্র থেকে ৪৫ মিটার লম্বা একটি পিএসএলভি রকেট করে মঙ্গলের উদ্দেশে রওনা দেবে মঙ্গলযান।
এখনও পর্যন্ত আমেরিকা, রাশিয়া, চিন, জাপান এবং ইউরোপীয় গবেষণা সংস্থার নাম মঙ্গল অভিযানের তালিকায় ছিল। এখন সেই তালিকায় ভারতের অন্তর্ভূক্তি অবশ্যই ভারতীয় গবেষণা সংস্থার একটা মাইলস্টোন তো বটেই। নাসার 'কিউরিসিটি রোভার'-এর মতো মঙ্গলের মাটিতে পা রাখছে না ভারতীয় এই যানের। বরং মঙ্গলকে প্রদক্ষিণ করতে করতেই যাবতীয় তথ্য ইসরো-র বিজ্ঞানীদের কাছে পৌছে দেবে এই যান।
টানা ১৫ মাসে ৫০০ জন ভারতীয় বিজ্ঞানীর অক্লান্ত পরিশ্রমে গড়ে উঠেছে এই ভারতীয় মহাকাশযান। খরচ প্রায় ৪৫০ কোটির কাছাকাছি। মঙ্গলগ্রহের আবহাওয়া সম্পর্কে বৈজ্ঞানিক অনুসন্ধানের জন্যই তৈরি করা হয়েছে ছোট গাড়ির আয়তনের এই যানটি। এসসিআই যমুনা ও নালন্দা নামে দুটি জাহাজ প্রশান্ত মহাসাগরের একটি এলাকা থেকে মঙ্গলযানের গতিবিধি রেকর্ড করবে বলে জানিয়েছে ইসরো।
তবে ইসরো-র এই মঙ্গলযান নিয়ে প্রশ্ন উঠেছে নানা মহল থেকে। প্রশ্ন তুলেছেন ভারতীয় বিজ্ঞানীদের একাংশ। কেউ বলছেন, কেন এত টাকা খরচ করে মঙ্গল অভিযান, কেউ আবার মঙ্গলযানের সাফল্য নিয়ে সন্দেহপ্রকাশ করছেন। কয়েক ঘণ্টার অপেক্ষার পরেই জানা যাবে, মঙ্গল অভিযানের সাফল্যে বিশ্বের সম্ভ্রম ইসরো আদায় করতে পারবে কিনা, ভারতীয় মহাকাশ গবেষণার ইতিহাসে এই দিনটি স্মরণীয় হয়ে থাকবে কিনা, তব প্রশ্নের উত্তর পেতে অপেক্ষা করতে হবে আরও একদিন।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications