Israel-Palestine Conflict: পণবন্দিদের না ছাড়া হলে যুদ্ধের তেজ বাড়বে, হামাসকে হুঁশিয়ারি ইসরায়েলের
Israel-Palestine Conflict: পণবন্দি অবস্থায় রাখা নাগরিকদের মুক্ত না করা পর্যন্ত কোনও যুদ্ধবিরতী নয়। স্পষ্ট জানিয়ে দিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। হামাস এবং ইজরায়েল যুদ্ধের প্রায় মাস কাটতে চলেছে। মৃতের সংখ্যা প্রায় ১০ হাজার পেরিয়ে গিয়েছে। যার মধ্যে বহু সাধারণ মহিলা এবং শিশু আছে। এই অবস্থায় গোটা বিশ্বজুড়ে যুদ্ধ বন্ধের ডাক দেওয়া হয়েছে।
সংঘর্ষের (Israel-Palestine Conflict) পথ থেকে ইজরায়েলকে সরে আসার আহ্বান জানিয়েছে রাষ্ট্রসংঘ। এহেন আহ্বান কার্যত কানে তুলতেই নারাজ ইসরায়েল। উল্টে গত কয়েকদিন গাজার উপর হামলা আরও বাড়িয়েছে। আকাশপথে একের পর এক মিসাইল ছুটে যাচ্ছে গাজার দিকে। স্থলপথেও জঙ্গি সংগঠন হামাসের বিরুদ্ধে চলছে অভিযান।

এই অবস্থায় (Israel-Palestine Conflict) হামাসকে কড়া হুঁশিয়ারি দিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সে দেশে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। আর সেখান থেকেই হামাসকে ইজরায়েলের প্রধানমন্ত্রীর বার্তা, আক্রমণের তেজ আরও বাড়বে। যতক্ষণ না পর্যন্ত বন্দি রাখা ইসরায়েলের নাগরিকদের না ছাড়া হচ্ছে ততক্ষণ যুদ্ধবিরতী নয় বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন বেঞ্জামিন নেতানিয়াহু।
এদিন মার্কিন বিদেশমন্ত্রী এন্টনি ব্লিকনের সঙ্গে দীর্ঘ আলোচনা করেন তিনি। দীর্ঘ আলোচনায় গাজার অবস্থা মানবিক ভাবে দেখার আবেদন ইজরায়েলকে জানান ব্লিকন। এমনকি অস্থায়ী ভাবে যুদ্ধবিরতিতে যাওয়ার কথাও বলেন। আর এই বৈঠকের পরেই এহেন বার্তা ইসরায়েলের প্রধানমন্ত্রীর।
যা খুবই তাৎপর্যপূর্ণ (Israel-Palestine Conflict)বলেই মনে করা হচ্ছে। এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, সম্পূর্ণ শক্তি দিয়ে ইজরায়েল লড়াই করছে। বলে রাখা প্রয়োজন, গত সাত অক্টোবর হঠাত করেই ইজরায়েলের উপর রকেট হামলা চালায় হামাস। পাল্টা প্রত্যাঘাত শুরু করে ইজরায়েলও। আর এরপরেই প্রায় ২৪০ জনকে পণবন্দি করে রেখেছে জঙ্গি সংগঠন হামাস। আর সেই সমস্ত পণবন্দিদের ভিডিও ইতিমধ্যে প্রকাশ করেছে এই সংগঠন।
আর তা দেখিয়ে ইজরায়েলের উপর চাপ বাড়াতে চেষ্টা হামাসের। যদিও এই বিষয়ে পাল্টা চাপ এবার হামাসের উপর চাপালেন ইজরায়েলের প্রধানমন্ত্রী। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications