ISKCON Priest: মহিলাকে অশ্লীল মেসেজ! ইসকনের সন্ন্যাসীকে চড়-কিল-ঘুসি, ব্যাপক ভাঙচুর
ISKCON Priest: মহিলাকে অশ্লীল মেসেজ (obscene messages) পাঠানোর অভিযোগে ইসকনের সন্ন্যাসীকে বেধড়ক মারধর। মহিলার সঙ্গে আপত্তিজনক আচরণও (inappropriate behaviour) করেন বলে অভিযোগ ওই সন্ন্যাসীর বিরুদ্ধে। মহারাষ্ট্রের (Maharashtra) পালঘর জেলার ঘটনা। অভিযুক্তকে বেধড়ক মারধর করে পুলিশে হস্তান্তর অভিযোগকারীর পরিবারের।
বাসাইয়ের ইসকন মন্দিরে (Iskcon temple) গত শুক্রবার বেধড়ক মারধর করা হয় ওই সন্ন্যাসীকে। ওই মন্দিরেই কর্মরত মহিলার সঙ্গে সন্ন্যাসী আপত্তিজনক আচরণ করেন বলে অভিযোগ। মহিলাকে অশ্লীল মেসেজ পাঠিয়ে উত্যক্ত করতেন বলেও দাবি। অভিযোগ সামনে আসতেই মন্দিরের ভিতর সন্ন্যাসীর ঘরে চড়াও হন অভিযোগকারী মহিলার পরিবারের সদস্যরা।

সন্ন্যাসীর ঘরে ঢুকে তাণ্ডব চালান তাঁরা। হামলার সেই ভিডিয়ো (Viral Video) ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতেও (Social Media)। সন্ন্যাসীকে দেওয়ালে কোণঠাসা করে চড়, কিল, ঘুসি মারতে থাকেন তারা। প্রতিবাদীদের মধ্যে অধিকাংশই দেখা যায় একদল যুবককে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা পুলিশ প্রশাসন এসে পোঁছনোর আগেই সন্ন্যাসীকে উত্তম মধ্যম অভিযোগকারীর পরিবারের।
শুধু সন্ন্যাসীকে মারধরই নয়, তার ঘরের আসবাবপত্রও ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। ভাঙচুর চালানো হয় হলঘরেও। সন্ন্যাসীর সঙ্গে থাকা সহযোগীদেরও ব্যাপক মারধর করা হয়। সেই ছবিও ধরা পড়েছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ওই ভিডিয়োয়। যদিও হাত জোড় করে কাকুতি মিনতি করতে থাকেন অভিযুক্তরা।
বেধড়ক মারধরের পর পুলিশের কাছে ওই অভিযুক্ত সন্ন্যাসীকে তুলে দেন অভিযোগকারীর পরিবারের সদস্যরা। সোশ্যাল মিডিয়ায় মারধরের ভিডিয়ো ভাইরাল হতেই ভিন্ন ভিন্ন মত পোষণ করেছেন নেটিজেনরা। কারও দাবি, এইভাবে আইন হাতে তুলে নেওয়া উচিত হয়নি। সন্ন্যাসী আদৌ অভিযুক্ত কিনা তা না খতিয়ে দেখে এহেন অত্যাচার ঠিক নয় বলে মন্তব্য করেছেন অনেকে। অনেকে আবার উপযুক্ত শাস্তি বলে পরিবারকেই সমর্থন জানিয়েছেন।












Click it and Unblock the Notifications