Prashant Kishor: বিহারে কি প্রশান্ত কিশোরের প্রতিদ্বন্দ্বী ইতিমধ্যেই তৈরি, কী বলছেন প্রাক্তন আইপিএস
Prashant Kishor: বিহার বিধানসভা নির্বাচনে এখনও বেশ কয়েকমাস বাকি রয়েছে। তবে রাজনৈতিক দলগুলি তাদের প্রস্তুতি অনেকদূর নিয়ে ফেলেছে। অন্যদিকে প্রশান্ত কিশোরের জন সুরাজ যাত্রাও শেষ পর্যায়ে। নতুন দল নিয়ে তিনিও লড়াইয়ে নামতে তৈরি হচ্ছেন।
তবে এই পরিস্থিতিতে খবরে রয়েছেন প্রাক্তন আইপিএস বিকাশ বৈভব। লেটস ইন্সপায়ার সংগঠনকে নিয়ে কয়েক বছর ধরে কাজ করছেন তিনি।

সংবাদ মাধ্যমের সঙ্গে কথোপকথনে তিনি বলেছেন প্রশান্ত কিশোরের মধ্যে আলাদা কী রয়েছে। তিনিও তো অন্য নেতাদের মতো। তবে রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, সেই ইচ্ছা তাঁর নেই।
বিকাশ বৈভব বলেছেন বিহারের উন্নয়ন তখনই সম্ভব, যখন মানুষ জাত সম্প্রদায়ের বাইরে চিন্তা করবে। তিনি বলেছেন, আজ যাঁরা রাজনীতিতে আছেন বা যাঁরা রাজনীতিতে আসতে চান (তবে তিনি কারও নাম নিতে চান না) তাঁদের ধারণা ও ভিত্তির দিকে তাকালে দেখা যায়, তাঁরা জাতপাতের ভিত্তিতে টিকিট দিয়ে থাকেন। তিনি বলেছেন, বিহারকে বদলাতে হলে এসবের ঊর্ধ্বে উঠতে হবে।
তিনি প্রাচীন কালে বিহারের কথা তুলে ধরেন। সেই সময় বর্ণবাদ যদি এখনকার মতো থাকত, তাহলে মগধে নন্দ রাজবংশের উদ্ভব হত না। স্পষ্টই তিনি বলেছেন, বিহারকে যদি বদলাতে হয়, তাহলে সবাইকে জাতপাতের ঊর্ধ্বে ভাবতে হবে এবং বিহারের মানুষকে এগিয়ে আসতে হবে।
বিকাশ বৈভব বলেছেন, তিনি যখন ভোপালে ছিলেন, সেই সময় লোকে তাঁকে বিহারী বলে ডাকত। তখনই বিহারের উন্নতি করার সিদ্ধান্ত নিয়েছিলেন। পরে আইপিএস অফিসার হয়েছিলেন। কিন্তু তাঁর চিন্তা ছিল বিহারের মানুষকে শিক্ষা ও কর্মসংস্থানের সঙ্গে যুক্ত করা উচিত। এর জন্য আরও বেশি সংখ্যক মানুষকে তিনটি জিনিসের সঙ্গে সংযুক্ত করা চেষ্টা করেছেন। সেই তিনটি জিনিস হল শিক্ষা, সমতা ও উদ্যোক্তা। এই জন্য বিভিন্ন জায়গায় কর্মসূচির আয়োজন করা হয়েছে। অনেকেই তাঁর প্রচেষ্টায় যোগ দিচ্ছেন এবং অনেক লোক সুবিধা পাচ্ছেন।
বিকাশ বৈভব বলেন, তাঁর লক্ষ্য হল ২০৪৭ সালের মধ্যে প্রতিটি বিহারবাসীকে কর্মসংস্থান ও শিক্ষার সঙ্গে যুক্ত করা। প্রসঙ্গক্রমে উল্লেখ্য, প্রাক্তন আইপিএস বিকাশ বৈভব শিক্ষা ও কর্মসংস্থানের মতো বিষয়গুলি উত্থাপন করে বিহারে গত তিন-চার বছর ধরে সামাজিক প্রচারে যুক্ত। তিন বছর আগে তিনি বিহারে লেটস ইন্সপায়ার বিহার শুরু করেছিলেন।












Click it and Unblock the Notifications