মহুয়া মৈত্র-শশী থারুরদের অভিযোগ কি সত্যি? কী জানাল অ্যাপেল

সকাল থেকে আইফোনের অ্যালার্ট মেসেজ নিয়ে হুলুস্থূল কাণ্ড। উত্তাল পরিস্থিতি জাতীয় রাজনীতিতে। মোদী সরকারকে তুলোধনা করতে শুরু করে দিয়েছে বিরোধীরা। শেষে অ্যাপেল জানাল আসল কারণ। অ্যাপেল যা ব্যাখ্যা দিয়েছে তাতে মোদী সরকারে উদ্দেশ্য নিয়ে কিন্তু বিরোধীরা আরও সন্দিহান হয়ে পড়েছে।

অ্যাপেলের পক্ষ থেকে দাবি করা হয়েছে তাঁরা তাঁদের ফোনে এমন একটি সিস্টেম করে রেখেছেন যাকে যেকোনও আইফোন হ্যাক করার চেষ্টা করা হলে সঙ্গে সঙ্গে গ্রাহক মেসেজ পেয়ে যাবেন। এটা সেরকম একটা মেসেজ ছিল। কিন্তু সেটা হ্যাক করার কারণেই এসেছে কিনা সেটা স্পষ্ট করে জানাতে পারবে না তাঁরা। কারণ সেটা জানালে হ্যাকাররা সতর্ক হয়ে যাবে। পরবর্তীকালে তাতে সমস্যা তৈরি হয়ে যাবে।

Apple

অর্থাৎ অ্যাপেলের এই বার্তার পরেই স্পষ্ট যে নিশ্চয় কোনও হ্যাকিংেয়র চেষ্টা করা হয়েছিল। বিরোধী দলের নেতারা ভুল অভিযোগ করছিলেন না। বিরোধী দলের একাধিক নেতার ফোনে সকাল থেকে নাকি অ্যাপেলের এই অ্যালার্ট মেসেজ আসতে শুরু করেছিল।

তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র প্রথম এই নিযে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছিলেন তারপর একে একে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, শশী থারুর, আপ সাংসদ রাঘব চড্ডা, আসাদ উদ্দিন ওয়েইসি সকলেই সোশ্যাল মিডিয়ায় এই মেসেজ নিয়ে তৎপর হয়েছিলেন। এবং মোদী সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছিলেন।

রাহুল গান্ধী অভিযোগ করেছেন, আদানি নিয়ে সকলে সরব হতেই মোদী সরকার বিরোধীদের ফোনে উঁকিঝুঁকি শুরু করে দিয়েছে। মোদী সরকারকে আদানি সরকার বলে কটাক্ষ করেছেন কংগ্রেস নেতা। তিনি অভিযোগ করেছেন দ্রুত এই আদানি সরকারের পতন হবে। এদিকে বিজেপি নেতা অমিত মালব্যর পক্ষ থেকে দাবি করা হয়েছিল অ্যাপেল বিবৃতি দিয়ে জানালে পুরো বিষয়টা পরিষ্কার হয়ে যাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+