আসন্ন গরমকালে কি করোনার প্রভাব অনেকটা কমতে চলেছে! বিশেষজ্ঞদের তথ্য কোন বার্তা দিচ্ছে
আসন্ন গরমকালে কি করোনার প্রভাব কমতে চলেছে! বিশেষজ্ঞদের তথ্য কোন বার্তা দিচ্ছে
করোনা ভাইরাসের দানবীয় হানা কি খুব সহজেই কেটে যাবে? কোভিড ১৯ নামের এই মারণ ভাইরাস কি আগামী কয়েক বছর বিশ্বে ব্যাপক তোলপাড় ফেলে দেবে? করোনার জন্য কোন ওষুধ প্রয়োজনীয় ? এমন সমস্ত প্রশ্নের মাজেই যে প্রশ্নটি বার কয়েক ঘুরপাত খাচ্ছে মানুষের মনে মধ্যে , তা হল আসন্ন গরম কালেই কি করোনার দাপট সহজে কেটে যাবে? আর এই প্রশ্নের উত্তরেই বিশেষজ্ঞরা নতুন তথ্য প্রদান করলেন।

জানুয়ারি থেকে প্রস্তুত ভারত
বিশেষজ্ঞরা বলছেন, গত জানুয়ারি মাস থেকেই ভারত প্রস্তুত করোনা মোকাবিলায়। জানুয়ারির আগে ২০১৯ সালের ডিসেম্বরে চিনে প্রথম করোনার প্রকোপ দেখা যায়। তখন থেকেই প্রয়োজনীয় ব্যবস্থা ভারত নিয়েছে। ফলে বিশেষজ্ঞদের দাবি ভারতে অই রোগের সুষ্ঠ্ু চিকিৎসা হওয়া সম্ভব।

১০০ জন আক্রান্ত হলেই দ্রুততার সঙ্গে ছড়াবে ভাইরাস!
দেখা গিয়েছে, বেশ কিছু পরিসংখ্যান বলছে , যে সমস্ত দেশে ১০০ জন আক্রান্ত হয়ে গিয়েছে সেখানে দ্রুততার সঙ্গে এই রোগ ছড়িয়ে পড়ার সম্ভবনা রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন এরজন্য প্রয়োজন জমায়েত উপেক্ষা করা। অন্যদেশ থেকে ফেরা মানুষের সঙ্গে প্রথম ১৪ দিন দূরত্ব বজায় রাখা প্রত্যেক ভারতীয় পক্ষে এখন জরুরি। বিশেষজ্ঞদের দাবি, ভারত সরকার ও রাজ্য়সরকারগুলি এক্ষেত্রে যে ব্যবস্থা নিয়েছে , তা উপযুক্ত।

তাপমাত্রার সঙ্গে কতটা সম্পর্কিত করোনা ?
বহু জায়গায় শোনা গিয়েছে যে তাপমাত্রার সঙ্গে সম্পর্কিত রয়েছে করোনা আক্রমণ। বলা হচ্ছে, তাপমাত্রা বাড়লে করোনার প্রকোপ বাড়বে। একথা কতটা যুক্তি যুক্ত তা নিয়ে মুখ খুলেছেন বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন, যে পরিসংখ্যান ও তথ্য মিলেছে , তাতে দেখা যাচ্ছে যে তাপমাত্রার বেড়ে যাওয়া বা কমে যাওয়ার সঙ্গে করোনার সম্পর্ক নেই।আর যদি সম্পর্ক থেকে থাকে, তাহলে তার যুক্তিগ্রাহ্য প্রমাণ এখনও হাতে আসেনি।

প্রস্তুত ভারতের আইসিএমআর
ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিক্যাল রিসার্চের কর্তাদের দাবি করোনা মোকাবিলায় তাঁরা তৈরি। উল্লেখ্য এই প্রতিষ্ঠানই ভারতে করোনা টেস্টিং করছে। ক্রমাগত করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায়, আইসিএমআর নিজের পরিসর বাড়িয়ে নিচ্ছে। সবমিলিয়ে আপাতত ভারত প্রস্তুত এই অচেনা শত্রু করোনার সন্ত্রাস ঠেকাতে।












Click it and Unblock the Notifications