আপনি ডায়াবেটিক! ট্রেন সফরে আর ছাঁদা বেঁধে নিয়ে যেতে হবে না খাবার, নতুন মেনুকার্ড নিয়ে হাজির IRCTC
ডায়াবেটিক! ট্রেন সফরে আর ছাঁদা বেঁধে নিয়ে যেতে হবে না খাবার, নতুন মেনুকার্ড নিয়ে হাজির IRCTC
এবার ট্রেনে আরও উন্নতমানের খাবার পাবেন যাত্রীরা। ভার-রুটির কম্বিনেশন উঠে যেতে বসেছে। প্রাদেশিক খাবারও যুক্ত হচ্ছে তালিকায়। সম্প্রতি রেলের বোর্ডের কাছ থেকে ছাড়পত্র পেয়েছে আইআরসিটিসি। এবার থেকে তারা নিজেদের পছন্দ মত খাবার মেনুকার্ডে জুড়তে পারবেন।

আইআরসিটিসির নতুন মেনুকার্ড
নতুন মেনুকার্ড নিয়ে হাজির হচ্ছে আইআরসিটিসি। রেলওয়ের বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে তারা। এবার নিজের পছন্দ মত খাবার তাঁরা মেনুকার্ডে জুড়তে পারবেন। তার জন্য রেলওয়ে বোর্ডের অনুমোদন প্রয়োজন হবে না। এবার খাবারের দামও তারা নিজেরাই নির্ধারণ করতে পারবেন বলে অনুমোদন দিয়েছে আইআরসিটিসি। অর্থাৎ এবার আর সেই আগের মত গতে বাধা খাবার আর খেতে হবে না যাত্রীদের।

প্রাদেশিক খাবারও মিলবে ট্রেনে
মাছ ভাত থেকে শুরু করে রুটি তরকারি। পরোটা -পনির, চিকেন. বিরিয়ানি যার যা পছন্দ সেটা সে খেতে পারে। তার জন্য ভাত-রুটির কম্বিনেশনের পুরনো খাবার আর খাওয়ার প্রয়োজন নেই। যে যার ইচ্ছে মত খাবার অর্ডার করতে পারেন। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই পুরো পরিকল্পনা করা হয়েছে। আগের থেকে ট্রেনের খাবারের মান অনেকটাই উন্নত হয়েছে।

ডায়াবেটিক খাবার
নতুন মেনুকার্ডে একাধিক নতুন খাবারের সংযোজনের পাশাপাশি বিভিন্ন প্রাদেশিক খাবারও থাকছে। সেই সঙ্গে থাকছে ডায়াবেটির রোগীদের উপযুক্ত খাবার। আবার শিশুদের কথা মাথায় রেখে বিশেষ মিল প্ল্যানিং করা হয়েছে। শিশুদের জন্যও আলাদা করে খাবার অর্ডার করতে পারবেন যাত্রীরা। আবার কেউ যদি খুব বেশি স্বাস্থ্য সচেতন হন। তাহলে তাঁরা সেই মত কম তেল-মশলার খাবার দেওয়া হবে। সেরকম বিশেষ মিল প্ল্যানিং করা হবে এবার ট্রেনে।

দামের ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা
ট্রেনে ওঠার আগেই খাবার অর্ডার করতে পারবেন যাত্রীরা। এমনকী আগে থেকে দাম দিয়ে দেওয়ার ব্যবস্থাও থাকবে এবার থেকে। ট্রেনে উঠে আলাদা করে অর্ডার নিতে অনেক সময় সমস্যা হয়। যাঁরা রাতের ট্রেনে উঠছেন তাঁরা আগে থেকে খাবার অর্ডার করে ট্রেনে উঠলে সঙ্গে সঙ্গে খাবার পেয়ে যাবেন তাঁরা। ট্রেনে উঠে খাবার অর্ডার করে খাবার পেতে দেরি হয়। সেটা আর হবে না।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications