আইআরসিটিসির তৎকাল টিকিটেও এবার মিলবে এই পরিষেবা

এবার থেকে তৎকাল কোটায় রেলের টিকিট কেটে পরেও দাম মেটানো যাবে। আইআরসিটিসির ওয়েবসাইটের মাধ্যমে বাড়িতে বসে টিকিট কেটে পরে দাম মেটানো যাবে বাড়িতে বসেই। এমনই পরিষেবা দেওয়ার কথা জানিয়েছে ভারতীয় রেল

এবার থেকে তৎকাল কোটায় রেলের টিকিট কেটে পরেও দাম মেটানো যাবে। আইআরসিটিসির ওয়েবসাইটের মাধ্যমে বাড়িতে বসে টিকিট কেটে পরে দাম মেটানো যাবে বাড়িতে বসেই।

এমনই পরিষেবা দেওয়ার কথা জানিয়েছে ভারতীয় রেল।

আইআরসিটিসির তৎকাল টিকিটেও এবার মিলবে এই পরিষেবা

বাড়িতে বসেই রেলের টিকিটের দাম মেটানোর সুবিধা এর আগে শুধু মাত্র জেনারেল রিজার্ভেশনের ক্ষেত্রে চালু ছিল। আর তৎকাল টিকিটের ক্ষেত্রে আইআরসিটিসির ওয়েবসাইটের পেমেন্ট পোর্টালে আগে দাম মেটাতে হত তারপর হাতে আসত টিকিট।

এবার আইআরসিটিসির ওয়েবসাইট ব্যবহারকারীরা তৎকাল টিকিট কেটে নিতে পারবেন দাম মেটানোর আগেই। পরে সেই টিকিটের মূল্য বাড়ির দরজায় নগদে কিংবা ডেবিট/ ক্রেডিট কার্ডে মেটাতে পারবেন।

আইআরসিটিসির তৎকাল টিকিটেও এবার মিলবে এই পরিষেবা

প্রতিদিন আইআরসিটিসির এই ওয়েবসাইটের মাধ্য়মে প্রায় ১ লক্ষ ৩০ হাজার তৎকাল লেনদেন হয়। এর বেশির ভাগটাই টিকিট বুকিং চালু হওয়ার মিনিট খানেকের মধ্য়েই বুক হয়ে যায়।

নিম্ন লিখিত ধাপে সম্পন্ন হবে এই প্রক্রিয়া:

১) গ্রাহককে 'পে অন ডেলিভারি' সুবিধা পেতে গেলে প্রথমেই আইআরসিটিসি.পে অন ডেলিভারি.কো.ইন-এ নথিভুক্ত হতে হবে। যার জন্য লাগবে আধার কিংবা প্যান কার্ড।

আইআরসিটিসির তৎকাল টিকিটেও এবার মিলবে এই পরিষেবা

২) আইআরসিটিসি ওয়েবসাইটে টিকিট বুকিং-এর সময় 'পে অন ডেলিভারি' -তে ক্লিক করতে হবে।

৩) এসএমএস/ইমেলের মাধ্যমে সঙ্গে সঙ্গেই ডিজিটাল ডেলিভারি হয়ে যাবে। টিকিট বুকিং-এর ২৪ ঘণ্টার মধ্যে বাড়ির দরজায় হাজির হবেন প্রতিনিধি।

৪) টিকিট বুকিং-এর সময় দেওয়া পেমেন্ট লিঙ্কের মাধ্য়মে অনলাইনেও গ্রাহক টাকা দিতে পারবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+