আইআরসিটিসিতে টিকিট বুকিংয়ে চরম বিভ্রান্তি! ব্যাপক দুর্ভোগে যাত্রীরা
বর্তমানের অনলাইনের যুগে সরাসরি নেট মাধ্যমিক ট্রেনের টিকিট বুকিং করার ক্ষেত্রে যাত্রীদের ভরসা ভারতীয় রেলের ওয়েবসাইট আইআরসিটিসি। এদিকে বৃহস্পতিবার ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশনের ওয়েবসাইটে সকাল থেকেই শুরু হয় বিভ্রাট। আচমকাই বন্ধ হয়ে যায় ওয়েবসাইট।
ব্যবহারকারীরা ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপ্লিকেশন অ্যাক্সেস করতেই পারেননি। বৃহস্পতিবার ভারতীয় রেলওয়ের এই ওয়েবসাইটে লগইন করতেই দেখা যায়। সেটি রক্ষণাবেক্ষণের কাজের জন্য সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। আর যার ফলে ব্যাপক সমস্যার মুখে পড়তে হয় যাত্রী সাধারণকে।

এদিকে বহু যাত্রী এমন রয়েছেন যারা তৎকালে একদিন আগে রেলের টিকিট বুক করে থাকেন। অত্যন্ত প্রয়োজনের ক্ষেত্রেই এই তৎকাল বুকিং এর পরিষেবা চালু থাকে যাত্রীদের জন্য। ওয়েবসাইট অ্যাক্সেস না করতে পারায় রীতিমতো বিপাকে পড়েন তাঁরা। শুধু তাই নয়, যাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়ে বিভ্রান্তিও।
লক্ষ লক্ষ যাত্রী তাদের ট্রেনের টিকিট বুকিং বা পরিচালনার জন্য প্ল্যাটফর্মের উপর নির্ভর করে। বিভিন্ন স্থান থেকে প্রায় ২৫০০ অভিযোগ জমা পড়েছে আইআরসিটিসি নিয়ে। তবে এটাই প্রথম নয়। চলতি ডিসেম্বরে দ্বিতীয়বারের মতো ই-টিকিটিং প্ল্যাটফর্মটি বাধার সম্মুখীন হল।
উল্লেখ্য, প্রত্যেকদিন গোটা দেশজুড়ে কয়েক কোটি মানুষ ভারতীয় রেলওয়ে পরিষেবা নিয়ে থাকেন। যাদের মধ্যে লক্ষ লক্ষ যাত্রী দূরপাল্লার ট্রেনে ভ্রমণ করে থাকেন। সে ক্ষেত্রে টিকিট বুকিং করার জন্য সবথেকে সহজ রাস্তা হল আইআরসিটিসির মাধ্যমে অনলাইন বুকিং করা। তার ওপর এই মুহূর্তে দেশজুড়ে চলছে ক্রিসমাস ও নিউ ইয়ারের মরশুম। এছাড়াও শীতকালে বহু মানুষ নানা জায়গায় ভ্রমণের জন্য টিকিট বুকিং করছেন প্রতিনিয়ত। আর এরই মাঝে এভাবে আইআরসিটিসি ওয়েবসাইট সাময়িক বন্ধ হয়ে যাওয়ার ফলে ব্যাপক সমস্যা সম্মুখীন হন বহু ব্যবহারকারী। যদিও এসবের মাঝে হেল্প লাইন নম্বর এবং ইমেইল আইডি দিয়েছে আইআরসিটিসি। যেখানে ব্যবহারকারীরা নিজেদের যাবতীয় বক্তব্য ভারতীয় রেল কে জানাতে পারেন। এগুলি হল, 14646, 08044647999, 08035734999। এছাড়াও ব্যবহারকারীরা তাদের অভিযোগ etickets@irctc.co.in-এ ইমেল করতে পারেন।












Click it and Unblock the Notifications