বিসিসিআইকে বক্রোক্তি ওমরের! আইপিএলে চিনা স্পনসর নিয়ে সরব জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী

বিসিসিআইকে বক্রোক্তি ওমরের! আইপিএলে চিনা স্পনসর নিয়ে সরব জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী

করোনাও ঠেকাতে পারল না আইপিএলের উন্মাদনা। আগামী ১৯ সেপ্টেম্বর থেকেই সংযুক্ত আরব আমিরশাহিতে মহাসমারোহে শুরু হয়ে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। কিন্তু তাতেও পিছু ছাড়ছে না চিন বিতর্ক। এদিকে জুন মাস থেকেই ভারত চিন সংঘাতের আবহেই গোটা দেশে জুড়ে চিনা পণ্য বয়কটের ডাক উঠেছে। বাতিল হয়েছে একাধিক ছোট-বড় ভারত-চিন বাণিজ্য চুক্তি। এমতাবস্থায় এবার আইপিএলে চিনা কোম্পানির স্পনসরশিপ নিয়ে সরব হলেন ওমর আবদুল্লা।

৫৩ দিন ধরে চলবে টুর্নামেন্ট

৫৩ দিন ধরে চলবে টুর্নামেন্ট

এবছর মোট ৫৩ দিন ধরে চলবে টুর্নামেন্ট। ১০টি ম্যাচ হবে দুপুরে। বাকি সব ম্যাচ হবে রাতে। দুপুরের ম্যাচগুলি ভারতীয় সময় ৩.৩০ থেকে শুরু হবে। কিন্তু গোটা টুর্নামেন্টে একাধিক চিনা কোম্পানির স্পনসরশিপ নিয়ে মুখ খুললেন ন্যাসান্যাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা। এই প্রসঙ্গে টুইটারে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় তাকে।

টাইটেল স্পনসর হিসাবে থাকছে বিখ্যাত চাইনিজ মোবাইল প্রস্তুতকারক সংস্থা

টাইটেল স্পনসর হিসাবে থাকছে বিখ্যাত চাইনিজ মোবাইল প্রস্তুতকারক সংস্থা

এদিকে ইতিমধ্যেই দেখা যাচ্ছে অন্যান্য বারের মতো একাধিক চাইনিজ মোবাইল প্রস্তুতকারক সংস্থা আইপিএলে বিজ্ঞাপন দিচ্ছে। একইসাথে টাইটেল স্পনসর হিসাবে থাকছে বিখ্যাত চাইনিজ মোবাইল প্রস্তুতকারক সংস্থা ভিভো। সম্প্রতি এই বিষয়ে শিলমোহরও দিয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) পরিচালনা পরিষদ। আগামী ১৯শে সেপ্টেম্বর থেকে ১০ই নভেম্বর পর্যন্ত চলতি বছরের আইপিএল চলাকালীন এই সংস্থা গুলিকে বিজ্ঞাপন দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

টুইটারে কি লিখলেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী

টুইটারে কি লিখলেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী

এদিন এই প্রসঙ্গেই নিজের তীব্র ক্ষোভ উগরে দেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী। টুইটারে ওমর আবদুল্লা লেখেন, "একদিকে যখন গোটা ভারত জুড়ে ডাক উঠেছে চাইনিজ পণ্য বর্জনের তখন চিনা সেলফোন নির্মাতারা আইপিএলের শিরোনাম স্পনসর করছে। এখান থেকেই স্পষ্ট চিন কিভাবে আমাদের ঘুরিয়ে নাক দেখাচ্ছে। আর এদিকে চিনা অর্থ, বিনিয়োগ, স্পনসরশিপ, বিজ্ঞাপন কীভাবে পরিচালনা করতে হয় তা নিয়ে আমরা বিভ্রান্ত হচ্ছি।"

বিসিসিআইকে বক্রোক্তি ওমরের

বিসিসিআইকে বক্রোক্তি ওমরের

পাশাপাশি এই প্রসঙ্গে বিসিসিআইয়ের দিকেও আঙুল তুলতে দেখা যায় ওমর আবদুল্লাকে। টুইটারে তিনি লেখেন, " বিসিসিআই / আইপিএল গভর্নিং কাউন্সিল সিদ্ধান্ত নিয়েছে চিন সহ সমস্ত দেশের বড় বড় স্পনসরকে ধরে রাখতে হবে। কিন্তু আমার খারাপ লাগছে সেই বোকাদের কথা ভেবে যারা চিনা পণ্য বয়কটের ডাক উঠতেই তাদের ঘরের চিনা কোম্পানির টিভি গুলি ভেঙে ফেলেছিল।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+