আইপিএল ২০১৭ : কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান, গৌরি খান ও জুহি চাওলাকে শোকজ নোটিশ ইডির
কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান, তাঁর স্ত্রী গৌরি খান এবং জুহি চাওলাকে শো কজ নোটিশ পাঠানো হল ইডির তরফে। FEMA এর বিধি লঙ্ঘন করাতেই এই শোকজ নোটিশ বলে ইডির তরফে জানানো হয়েছে।
কলকাতা, ২৫ মার্চ : কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান, তাঁর স্ত্রী গৌরি খান এবং জুহি চাওলাকে শো কজ নোটিশ পাঠানো হল ইডির তরফে। FEMA এর বিধি লঙ্ঘন করাতেই এই শোকজ নোটিশ বলে ইডির তরফে জানানো হয়েছে।
FEMA (ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট) ২০০০-এর ৪(১) নম্বর আইন অনুযায়ী এই নোটিশ পাঠানো হয়েছে। নোটিশ পাঠানো হয়েছে, KRSPL কে। KRSPL-এর শেয়ার বিক্রি সংক্রান্ত কারণেই এই নোটিশ পাঠানো হয়েছে।

শাহরুখ খানের রেড চিলিজ প্রাইভেট লিমিটেড সংস্থায় অংশীদারি রয়েছে জুহি চাওলা এবং তাঁর স্বামী জয় মেহতার। ২০১৪ সালে অডিটে ধরা পড়ে ২০০৮ সালে শেয়ার সংক্রান্ত বিষয়ে FEMA এর বিধি লঙ্ঘন হয়েছে।
উল্লেখ্য় প্রথমে রেড চিলিজ এন্টারটেনমেন্ট গৌরি খানের নামে সমস্ত শেয়ার কিনত৷ তবে পরে নতুন শেয়ার কেনে KRSPL৷ যার মধ্যে একটা আর্থিক অংশ শেয়ার মূল্য হিসাবে দেওয়া হয় জুহিকে৷ অভিযোগ, বাজার মূল্যের চেয়ে অনেক কম দামে সেই সব শেয়ার বিক্রি করা হয়েছে৷ এই নিয়ে ২০১৫ সালে শাহরুখকে সমনও পাঠিয়েছিল ইডি।












Click it and Unblock the Notifications