LPG সিলিন্ডার বিস্ফোরণে ক্ষতিপূরণ কত? বিমার টাকা পাওয়া যায় কীভাবে?
LPG: সারা দেশের কোটি কোটি মানুষ রান্নার গ্যাস ব্যবহার করেন। সাধারণভাবে প্রত্যেকেরই গ্যাস সিলিন্ডার প্রতি দ্বিতীয় মাসে খালি হয়ে যায়। বুকিং করার পরে বিভিন্ন সংস্থার ঠিক করা লোক বাড়িতে গ্যাস সিলিন্ডার পৌঁছে দিয়ে যায়। গ্যাস সিলিন্ডার নিয়ে অনেক ধরনের তথ্য রয়েছে। এইসব তথ্য সাধারণ মানুষ খুব কমই জানেন। যেমন কম মানুষ জানেন এইশব গ্যাস সিলিন্ডারে বিমা করা রয়েছে। এর অর্থ হল রান্নাঘরে রাখা সিলিন্ডার যদি বাড়ির কোনও ক্ষতি করে, তাহলে সেই ব্যবহারকারী ব্যক্তি টাকা পাবেন।
সাম্প্রতিক সময়ে সারা দেশে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের বিভিন্ন ঘটনা ঘটেছে। সেখানে অনেকের মৃত্যু হয়েছে আবার অনেকে আহতও হয়েছে। বিস্ফোরণে সেই ঘর বাড়ির ক্ষতিও হয়। প্রসঙ্গত উল্লেখ করা প্রয়োজন গ্যাস সিলিন্ডারে ১০ লক্ষ টাকার বিমা রয়েছে। অর্থাৎ গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ হলে সেই ব্যবহারকারী ১০ লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ হিসেবে পেতে পারেন। তবে খুব কম লোক এই ধরনের দুর্ঘটনার পরে ক্ষতিপূরণ দাবি করেন।

সাধারণভাবে এলপিজি সিলিন্ডারের বিমাটি তৃতীয় পক্ষের বিমা। কেই গ্যাস সংযোগ নিলে, তা সঙ্গে সঙ্গেই সক্রিয় হয়ে যায়। গ্যাস এজেন্সিগুলি এক প্রিমিয়াম শোধ করে থাকে। তবে বিমা পেতে গেলে প্রথমে পুলিশ ও গ্যাস এজেন্সিকে এটির ফুটো কিংবা ফেটে যাওয়া নিয়ে জানাতে হবে। এরপর এজেন্সির লোকজন ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কীভাবে ঘটেছে তা খতিয়ে দেখবেন। তারপরে তারা একটি রিপোর্ট তৈরি করেন, তার ওপরে ভিত্তি করেই এর বিমার টাকা দেওয়া হয়।
কারও বাড়িতে যদি এলপিজি সিলিন্ডার লিক হয় কিংবা তাতে কোনও সমস্যা হয়, তাহলে সেই গ্যাস এজেন্সির সঙ্গে যোগাযোগ করতে হবে। এর জন্য টোল ফ্রি কিংবা আলাদা নম্বর দেওয়া থাকে। এর মাধ্যমে আনেক বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।












Click it and Unblock the Notifications